‘জানিনা টিভির’ ফটোকার্ডের দাবি অসত্য: প্রেস উইং

ভোটকেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করলে সেনাবাহিনীকে গুলি করার নির্দেশনা দেওয়ার যে খবরটি ছড়িয়েছে তা অসত্য বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস। সোমবার প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এ কথা জানানো হয়। 

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম

ভোটকেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করলে সেনাবাহিনীকে গুলি করার নির্দেশনা দেওয়ার যে খবরটি ছড়িয়েছে তা অসত্য বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস। সোমবার প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এ কথা জানানো হয়।

পোস্টে বলা হয়, সম্প্রতি ফেসবুকের একাধিক পোস্টে দাবি করা হচ্ছে, ভোটকেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করলে সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। তবে যাচাইয়ে দেখা যায়, এমন কোনো নির্দেশনা দেননি প্রধান উপদেষ্টা।

এতে বলা হয়, প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করে এবং সম্প্রতি প্রধান উপদেষ্টার ভাষণ খোঁজ করেও এমন কোনো নির্দেশনার তথ্য পাওয়া যায়নি। মূলত গত ৬ ফেব্রুয়ারি জানিনা টিভি নামক একটি স্যাটায়ার পেইজ প্রধান উপদেষ্টার নামে এমন ফটোকার্ড পোস্ট করে। পরবর্তীতে যমুনা টিভির ফটোকার্ড সদৃশ এই ফটোকার্ডটির পর এমন আরও কিছু ফটোকার্ড ও পোস্ট ছড়িয়ে পড়ে ফেসবুকে। 

পোস্টে আরও বলা হয়, সুতরাং, ভোটকেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করলে সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা- এমন দাবি অসত্য।

 

জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিভিআইপি প্রটোকল পান, তবে অনেক বেশি ব্যক্তিগত সফর করায় সব সময় সেই সুবিধা দেওয়া সম্ভব হয় না। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয় মন্তব্য করে এই বই বিক্রির নিন্দা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক...
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর