৪ আসনে জয় নিয়ে এগিয়ে বিএনপি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ঘোষিত বেসরকারি ফলাফলে ৪টি আসনে জয় পেয়েছে বিএনপির প্রার্থীরা। আসনগুলো হলো কিশোরগঞ্জ-৪, কুমিল্লা-৩, ঝিনাইদহ-১ এবং সুনামগঞ্জ-২।

সুনামগঞ্জ-২ আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী নাসিরউদ্দিন চৌধুরী। এই আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনির।

পরাজয় মেনে নিয়ে এরই মধ্যে বিএনপি প্রার্থী নাসিরউদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতের প্রার্থী শিশির মনির। দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসনের ১১১টি ভোট কেন্দ্রের মধ্যে ৮২ কেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির নাছির উদ্দিন চৌধুরী পেয়েছেন ৭৪ হাজার ২৮৯। অন্যদিকে, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির পেয়েছেন ৪২ হাজার ৪৬৭ ভোট।

এর আগে ঝিনাইদহ-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মো. আসাদুজ্জামান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মতিউর রহমান। রিটার্নিং কর্মকর্তার দেওয়া বেসরকারি ফলে আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।

এদিকে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান এবং কুমিল্লা-৩ আসনে একই দলের মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জয়ী হয়েছেন।

দীর্ঘ ১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পেয়ে উৎসবমুখর পরিবেশে সারা দেশের কেন্দ্রগুলোতে ভোট দিয়েছেন ভোটাররা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় গণভোট ও সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। এখন চলছে ভোট গণনার কাজ।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘দুপুর ২টা পর্যন্ত সারা দেশে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে। দুপুরে ভোটের হার কিছুটা কম ছিল।’

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩ জন।

২০২২ সালে বিশ্বকাপ খেলা দেখানোর নামে যেখানে অর্থলোপাট হয়েছে, সেখানে বর্তমান সরকার দেশের অর্থ অপচয় রোধ করেছে বলে মন্তব্য করেছেম তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রাজধানীর স্বামীবাগে রথযাত্রা অনুষ্ঠানে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে ও বিশ্রামে রয়েছেন।
বাংলাদেশে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আর রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য...
গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধন কমিটি গঠনের অভিযোগে সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সংসদ সদস্যরা। আজ সোমবার জাতীয় সংসদে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর