পরবর্তী মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না: আসিফ নজরুল

পরবর্তী মন্ত্রিসভায় নিজের থাকার সম্ভাবনা নাকচ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে তিনি সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের সময় ও আয়োজন নিয়েও কথা বলেন।

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ পিএম

পরবর্তী মন্ত্রিসভায় নিজের থাকার বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘পরবর্তী মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না।’ আজ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

আসিফ নজরুল বলেন, ‘মঙ্গলবার সকাল ১০টায় সংসদের শপথকক্ষে সংসদ সদস্যদের শপথ। আর বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ। সিইসি সংসদ সদস্যদের শপথ পড়াবেন বলে ধারণা করছি, তবে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি। বিএনপির অভিপ্রায় অনুযায়ী জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ আয়োজন করা হয়েছে।’ 
 
শপথ অনুষ্ঠানের অতিথি প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ‘কারা কারা আমন্ত্রিত হবেন সেটি কনভেনশন অনুযায়ী করা হবে, সেটি ক্যাবিনেট ডিভিশন দেখছে। সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কোনো প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ বিষয়ে আমি কিছু জানি না।’ 

এদিকে সমসাময়িক বিষয় নিয়ে আজ বিকালে প্রেস ব্রিফিংয়ে কথা বলবেন আসিফ নজরুল। বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

দেশে পায়ে চালিত রিকশা বা প্যাডেল রিকশা সম্পূর্ণ নিষিদ্ধ করা, সাধারণ মানুষের জন্য নিরাপদ ব্যাটারিচালিত রিকশার অনুমোদন ও নীতিমালা প্রণয়ন এবং জনস্বাস্থ্য, পরিবেশ ও জাতীয় অর্থনীতি রক্ষায় প্রাইভেট কারের...
দুই কার্যদিবসের মধ্যে গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন সংক্রান্ত নতুন আইন সংসদে উত্থাপন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রোববার সকালে ঝিনাইদহ শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে...
দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা নেই। সে বাস্তবতা থেকেই বর্তমান সরকার তাদের প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে বলে জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার সকালে রাজধানীর একটি...
দেশের ৬৪ জেলায় আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক পরিস্থিতির উন্নয়ন তদারকিতে ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপকে দায়িত্ব দিয়ে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর