বগুড়া–৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একটি ঢাকা–১৭ এবং অন্যটি বগুড়া–৬। নির্বাচনে দুটি আসনেই তিনি জয়লাভ করেছেন।

এর মধ্যে বগুড়া–৬ আসনটি ছেড়ে দিতে তারেক রহমানের পক্ষ থেকে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

সোমবার ইসি সচিব সাংবাদিকদের বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনারের কাছে এই সংক্রান্ত চিঠি পেয়েছি আমরা। এখন আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের কার্যক্রম নেওয়া হবে এবং পরবর্তীতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’

বগুড়া–৬ আসনটি বিএনপির জন্য অত্যন্ত নিরাপদ আসন হিসেবে বিবেচিত। আসনটি দলটির ‘দুর্গ’ হিসেবেও পরিচিত। সদ্য সমাপ্ত এই নির্বাচনেও এ আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন তারেক রহমান।

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৭ আসনে তারেক রহমানের সঙ্গে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামানের ভোটের ব্যবধান সামান্য। নির্বাচনে তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। আর স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।

বগুড়া–৬ আসন ছেড়ে দেওয়ায় আগামী মঙ্গলবার তারেক রহমান শপথ নিচ্ছেন ঢাকা–১৭ আসনের সংসদ সদস্য হিসেবে।

জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একদিনে দেশের তিনটি বিভাগ সফর করবেন। আগামী ২০ অক্টোবর রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর