আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি, যা বললেন প্রধান উপদেষ্টা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তির ফলে দেশের অর্থনীতিতে কী ধরনের গুণগত পরিবর্তন আসবে, তার ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া বিদায়ী ভাষণে তিনি এই ব্যাখ্যা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘সম্প্রতি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বাণিজ্য ও শুল্ক চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তি কেবল একটি বাণিজ্যিক সুবিধা নয়; এটি বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান, শিল্পায়ন এবং আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করার জন্য একটি কৌশলগত ভিত্তি হিসেবে কাজ করবে।’

চুক্তির বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, ‘এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জন্য প্রযোজ্য পারস্পরিক শুল্কভার (Reciprocal Tariff) ৩৭ শতাংশ থেকে ১৯ শতাংশে নেমে এসেছে। চুক্তির একটি বিশেষ দিক হলো—যুক্তরাষ্ট্রে উৎপাদিত তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করে তৈরি পোশাকপণ্যে শূন্য শুল্ক সুবিধা। এটি একটি মস্ত বড় সুযোগ। এর মাধ্যমে বাংলাদেশি পোশাক আরও কম দামে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করবে এবং আমাদের সরবরাহব্যবস্থা (সাপ্লাই চেইন) আরও স্থিতিশীল হবে। এটি বাংলাদেশের পোশাকশিল্পকে উচ্চমূল্যের ও উন্নতমানের পণ্যের দিকে অগ্রসর হওয়ার সুযোগ করে দেবে।’

জাপানের সঙ্গে হওয়া চুক্তির বিষয়টি তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, ‘জাপানের সঙ্গে সম্পাদিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (EPA) একটি ঐতিহাসিক ও কৌশলগত অগ্রগতি। এর ফলে অটোমোবাইল যন্ত্রাংশ, ইলেকট্রনিকস, রেলওয়ে সরঞ্জাম ও গ্রিন টেকনোলজির মতো উচ্চমূল্যের শিল্পপণ্যে বাংলাদেশ ধাপে ধাপে যুক্ত হতে পারবে। পৃথিবীর শিল্পোন্নত দেশগুলো আমাদের দেশে বিনিয়োগ করবে শুধু জাপানে শুল্কমুক্ত রপ্তানির সুবিধা গ্রহণ করার জন্য।’

অন্তর্বর্তী সরকার ‘মাইনাস’ থেকে যাত্রা শুরু করেছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা শূন্য থেকে শুরু করিনি—শুরু করেছি মাইনাস থেকে। ধ্বংসস্তূপ পরিষ্কার করে প্রতিষ্ঠান দাঁড় করিয়ে তারপর সংস্কারের পথ ধরেছি। আজ অন্তর্বর্তী সরকার বিদায় নিচ্ছে। কিন্তু গণতন্ত্র, জবাবদিহি ও বাকস্বাধীনতা চর্চার যে ধারা শুরু হয়েছে—তা যেন কখনো থেমে না যায়।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আমরা রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমাদের সবার। জুলাই গণ-অভ্যুত্থান আমাদের জন্য সম্ভাবনার যে দরজা খুলে দিয়েছে, সেই স্বপ্ন ও শক্তিকে বাঁচিয়ে রাখতে পারলে বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উচিত সাকিব আল হাসানের সব রেকর্ড, পরিসংখ্যান ও মাইলফলক মুছে ফেলা বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন,...
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান শিখিয়েছে, দেশের সর্বস্তরের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়, তখন তারা সবচেয়ে দুর্ভেদ্য বলে মনে হওয়া কাঠামোকেও বদলে দিতে পারে। আজ বুধবার ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস...
২০১৮ সালের সংসদ নির্বাচনের সময় জেলা প্রশাসক (ডিসি) হিসেবে থাকা আরও ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে মন্তব্য করে এর তদন্ত করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর