নতুন চাকরিতে যোগ দিচ্ছেন সদ্যসাবেক উপ-প্রেস সচিব আজাদ মজুমদার

নতুন চাকরিতে যোগ দিচ্ছেন সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। একটি ইংরেজি দৈনিকে নির্বাহী সম্পাদক হিসেবে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৯ পিএম

নতুন চাকরিতে যোগ দিচ্ছেন সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। একটি ইংরেজি দৈনিকে নির্বাহী সম্পাদক হিসেবে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আজ বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানান তিনি। তাঁর ফেসবুক পোস্টের আগেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও নতুন চাকরির খবর দিয়েছেন।

শফিকুল আলম ইংরেজি দৈনিকটির সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন। একই দৈনিকে এবার যোগ দিচ্ছেন আজাদ মজুমদারও।

তিনি লিখেছেন, আমি এখন সাংবাদিকতায় ফিরে আসার পরিকল্পনা করছি এবং বেশ কয়েকটি সুযোগ বিবেচনা করেছি। আমি শিগগিরই চালু হতে যাওয়া ইংরেজি ভাষার দৈনিক, দৈনিক ওয়াদা-এর নির্বাহী সম্পাদক হিসেবে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।

সদ্যসাবেক উপ–প্রেস সচিব লিখেছেন, আমার কর্মজীবন জুড়ে, আমি সত্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি এবং আমি বিশ্বাস করি এই নতুন উদ্যোগ আমাকে একই পেশাদার সততা এবং নীতিগুলি বজায় রাখার সুযোগ দেবে।

তিনি লিখেছেন, প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে তাঁর মেয়াদ শেষ করে আনুষ্ঠানিকভাবে আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তাঁর দায়িত্ব হস্তান্তরের সাথে সাথে, তাঁর উপ–প্রেস সচিব হিসেবে আমার দায়িত্বও শেষ হয়ে গেল।

আজাদ মজুমদার লিখেছেন, এটি একটি অবিস্মরণীয় যাত্রা ছিল- উত্তেজনা, চ্যালেঞ্জ, বিজয় এবং কঠিন মুহূর্ত দ্বারা চিহ্নিত হয়ে থাকবে। দায়িত্বগুলো ছিল বিশাল, কিন্তু তারা আমাকে অমূল্য অভিজ্ঞতা এবং শিক্ষা দিয়েছে যা আমি ভবিষ্যতেও বহন করব।

ছাত্র–জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। পরে ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি জোট। আর জামায়াতে ইসলামী জোট বিরোধী দল হয়।গতকাল মঙ্গলবার সকালে শপথ নেন নতুন এমপিরা। আর বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।

জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিভিআইপি প্রটোকল পান, তবে অনেক বেশি ব্যক্তিগত সফর করায় সব সময় সেই সুবিধা দেওয়া সম্ভব হয় না। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয় মন্তব্য করে এই বই বিক্রির নিন্দা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর