ভোরের আলো ফুটতেই সারা দেশে শহীদদের ফুলের শ্রদ্ধা

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সারা দেশে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও হাজারো মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। চট্টগ্রাম, বগুড়া, বরিশাল ও খুলনায় অনুষ্ঠিত প্রভাতফেরি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭ এএম

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর থেকে হাজারো মানুষের ঢল কেন্দ্রীয় শহীদ মিনারে। ভোরের আলো ফুটতেই ফুল হাতে শ্রদ্ধা জানাতে শিশুসহ নানা শ্রেণি-পেশার মানুষের ভিড়।

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় জাতি স্মরণ করছে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের। পুষ্পস্তবক নিয়ে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।

এবার ৫২-র ভাষা আন্দোলনের ৭৪তম বর্ষপূর্তিতে রয়েছে নানা আয়োজন। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। দিবসটি ঘিরে দিনব্যাপী নানা আয়োজন রয়েছে বিভিন্ন জেলায়। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ভাষার জন্য দেশের সূর্য সন্তানেরা যে গৌরবময় আত্মত্যাগের ইতিহাস রচনা করে গেছেন তাঁর প্রেরণায় উদ্বুদ্ধ সমগ্র জাতি।

চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। প্রভাতফেরিতে শামিল হন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। বগুড়ায় ভাষা শহীদদের স্মরণে শহরের শহীদ খোকন পার্কে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসন, সরকারি কর্মকর্তা দলীয় নেতা-কর্মী কর্মীসহ সর্বস্তরের মানুষ। বরিশালে ভোরের আলো ফোটার আগেই বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে জড়ো হতে থাকেন সর্বস্তরের মানুষ। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যানার নিয়ে ফুল দেন শহীদ মিনারে। খুলনার শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে ভাষা সৈনিকদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অমর একুশে উদযাপন করছেন খুলনাবাসী। দিবসটি উপলক্ষে জেলায় জেলায় দিনব্যাপী আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রয়েছে।

বরেণ্য চিত্রশিল্পী এবং একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে। প্রথম জানাজা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহ...
দেশের ক্ষুদ্র জনগোষ্ঠীর ৩৩ ভাষার কোনো সুনির্দিষ্ট লিপি নেই। এর মধ্যে ১৪টিই হারিয়ে যাওয়ার মুখে। তবে কন্দ, খাড়িয়া, রেংমিত্চা, খুমি ভাষা রক্ষায় শুরু হয়েছে গবেষণা। তবে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায়...
একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ...
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাণীতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একুশের চেতনায় গণতন্ত্র, সমতা ও ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
লক্ষ্মীপুরে এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার প্রধানকে গ্রেপ্তার করছে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকায় ময়লার ডাস্টবিন নিয়ে দ্বন্দ্বের জেরে মো. তৌহিদ (২৮) নামের এক পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
রাজধানীর পল্লবী থানার একটি মামলায় আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার রাজধানীর ইসিবি চত্বর থেকে তাকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
চুয়াডাঙ্গার জীবননগরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার অপরাধে আবুল হোসেন ফটিক (২৯) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা ১২টায় চুয়াডাঙ্গার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর