ক্ষুদ্র জনগোষ্ঠীর ৩৩ ভাষার সুনির্দিষ্ট লিপি নেই, ১৪টিই বিপন্নের মুখে

বাংলাদেশের ৩৩ ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাষার মধ্যে ১৪টি বিপন্ন। কন্দ, খাড়িয়া, রেংমিত্চা ও খুমি ভাষা সংরক্ষণের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কাজ করছে। সরকারি সহায়তা প্রয়োজন।

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৭ পিএম

দেশের ক্ষুদ্র জনগোষ্ঠীর ৩৩ ভাষার কোনো সুনির্দিষ্ট লিপি নেই। এর মধ্যে ১৪টিই হারিয়ে যাওয়ার মুখে। তবে কন্দ, খাড়িয়া, রেংমিত্চা, খুমি ভাষা রক্ষায় শুরু হয়েছে গবেষণা। তবে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় বিশ্বমানের গবেষণা করতে পারছে না আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির পরিচালকের আশা এ বিষয়ে নতুন সরকার পর্যাপ্ত বরাদ্দ দেবে।

বাংলা ছাড়াও ৪১টি ভাষায় কথা বলা মানুষের বসবাস বাংলাদেশে। তবে কথিত এই ভাষার মধ্যে কেবল বাংলা, চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, লাখাইনম, ম্রো, মণিপুরি ও অহমিয়া এই আট ভাষার নিজস্ব বর্ণমালা আছে।

ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনের ভিডিও থেকে সংগৃহীততবে কন্দ, খাড়িয়া, কোডা, সৌরা, মুণ্ডারি, কোল, মালতো, খুমি, পাংখোয়া, রেংমিত্চা, চাক, খিয়াং, লুসাই ও লালেং এই ১৪টি ভাষা বিপন্নের তালিকায়। এর মধ্যে কন্দ, খাড়িয়া, রেংমিত্চা, খুমি এই চার ভাষা রক্ষায় কাজ করছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক ড. মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘এআই বা চ্যাটজিপিটিকে ভাষা সংরক্ষণ বা বিশ্লেষণের ক্ষেত্রে ব্যবহারের চেষ্টা করছি আমরা। মাত্র আটটি ভাষার লিপি আছে, বাকি যে ভাষাগুলোর লিপি নেই সেগুলো তৈরি করতে হবে। সরকার ও অন্যান্য প্রতিষ্ঠান এ উদ্যোগ নিচ্ছে বা অনেক ক্ষেত্রে নিয়েছে। আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকেও সে কাজটি করব। এর জন্য আমাদের একটি পরিকল্পনা লাগবে। এটি যেহেতু অনেক বড় একটি কাজ, রাষ্ট্রীয়ভাবে এর জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে।’

ড. মুহাম্মদ আসাদুজ্জামান আরও বলেন, দেশের প্রচলিত ৩৩ ভাষার কোনো লিপি নেই। শুধু বেঁচে আছে স্থানীয় জনজাতির মুখে মুখে। তাই এই ভাষা রক্ষায় দরকার বিশেষ পরিকল্পনা। পর্যাপ্ত অর্থ বরাদ্ধ পেলে লিপিহীন ভাষা রক্ষায় কাজ শুরু করা সম্ভব।

এই বছর প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ করছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। তবে একটি মানসম্পন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার যে প্রত্যাশা ছিল তা আজও পূরণ হয়নি বলে সমালোচনা করেন ভাষা গবেষকেরা।

দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে সংবিধান সংশোধন করার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর...
একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর থেকে হাজারো মানুষের ঢল কেন্দ্রীয় শহীদ মিনারে। ভোরের আলো ফুটতেই ফুল হাতে শ্রদ্ধা জানাতে শিশুসহ নানা শ্রেণি-পেশার মানুষের ভিড়।
একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ...
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাণীতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একুশের চেতনায় গণতন্ত্র, সমতা ও ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর