বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে একুশে বইমেলা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩১ এএম

নানা জল্পনা-কল্পনা শেষে অবশেষে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। 'বহুমাত্রিক বাংলাদেশ' এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এবারের বইমেলা। বাংলা একাডেমির মহাপরিচালক জানিয়েছেন, এবার ১৮ দিনের মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। গতবারের তুলনায় বেড়েছে প্রকাশকদের অংশগ্রহণ। মেলা আয়োজনের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। এবারের মেলা হবে পলিথিনমুক্ত। 

বৃহস্পতিবার মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেলা প্রাঙ্গণে তাই চলছে শেষ সময়ে স্টল নির্মাণের ব্যস্ততা। উল্লেখ্য, জাতীয় নির্বাচন ও রমজানের কারণে মেলা শুরু হতে নানা অনিশ্চয়তা দেখা দেয়। গত ১৫ ফেব্রুয়ারির পর কিছু প্রকাশক স্টল নির্মাণ করতে শুরু করেছে।

স্টল নির্মাণ প্রসঙ্গে এক প্রকাশক প্রতিষ্ঠানের কর্মকর্তা জানান, নাম্বারিং হয়নি এখনও। যদিও ম্যাপে দিয়ে দিয়েছে (স্টল) নাম্বার। সে অনুযায়ী খুঁটিগুলো (স্থাপনের কাজ) আজকেই কমপ্লিট হলো। আমরা কাজ শুরু করব কালকে। কালকে কাজ শুরু করে তিন দিনের আগে কাজ শেষ করা সম্ভব না। উদ্বোধনী দিনে পুরোপুরি মেলা পাওয়া সম্ভব না।

নির্মাণ শ্রমিকের অভাবে স্টল তৈরির কাজ খুব বেশি এগোয়নি। স্টল নির্মাণের সুবিধায় হার্ডওয়্যারের দোকানও বসানো হয়েছে মেলা প্রাঙ্গনে। এতে প্রকাশকদের সময় বাঁচছে। 

হার্ডওয়্যার দোকানের একজন জানান, দেশের নাগরিক হিসেবে (যাতে) একটু সাপোর্ট দিতে পারি, এজন্য আমরা এখানে তাদের সুবিধার জন্য ব্যাপক আইটেমের মালামাল নিয়ে উনাদের (প্রকাশক) স্টল করার জন্য আমরা এখানে বসেছি।

এবার সোহরাওয়ার্দী উদ্যানে ৪৬৮ প্রকাশকের ১ হাজার ১৮টি স্টল থাকছে। আর বাংলা একাডেমি প্রাঙ্গণে বসছে ৮১ প্রকাশনীর ৭০৮টি স্টল। আয়োজকরা বলছেন, এবারের মেলা হবে পলিথিনমুক্ত। 

অমর একুশে বই মেলা পরিচলানা কমিটির সদস্য সচিব ড. মোঃ সেলিম রেজা বলেন, ব্যানার, লিফলেট, প্রচারপত্র, ফাস্টফুড, কফিশপ, খাবার দোকান ইত্যাদির প্রস্তুতিতে...পরিবেশবান্ধব উপকরণ যেমন পাট, কাপড়, কাগজ ইত্যাদি ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সবার সচেতনতা প্রত্যাশিত।

বাংলা একাডেমির মহাপরিচালক জানান, প্রকাশকদের একাংশের বর্জনসহ নানা জটিলতা ছিল মেলা নিয়ে। তবে সব পক্ষের সাথে আলোচনা করেই মেলার তারিখ চূড়ান্ত হয়েছে। 

বাংলা একাডেমি মহাপরিচালক ড. মোহাম্মদ আজম বলেন, 'ব্যাপারটা এরকম যে হয়েছে তার প্রথম কারণ ছিল ১২ ফেব্রুয়ারি নির্বাচনের কারণে রাষ্ট্র তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে মেলা শুরু করার অনুমোদন দেয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আমাদের যাবতীয় সিদ্ধান্ত আসলে প্রকাশকদের মত অনুযায়ী গৃহীত হয়েছে এবং আগামী বছরও হবে।' 

উল্লেখ্য, এ বছর ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে অমর একুশে বইমেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার বিকেলে বিআরটিসি জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৪৩৬ নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
ট্রেনের অনলাইন টিকিট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার একদিন আগেই তা ব্লক করে সহজ ডট কমের কর্মীরা। ইনডিপেনডেন্ট টেলিভিশনে এমন সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসেছে রেলওয়ে। ট্রেন টিকিট ব্লক করে...
ইমাম ও মুয়াজ্জিনদের আধুনিক কৃষি কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ করে নিরাপদ ও বিষমুক্ত খাদ্য...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর