মনোনয়ন পেয়েও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন না মোহন রায়হান

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৪ পিএম

মনোনয়নের তালিকায় নাম থাকার পরও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাননি জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান। বাংলা একাডেমি জানিয়েছে, তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠায় পুরস্কারটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ‘তাঁর লেখা এবং কবিতা বিষয়ে কিছু অভিযোগ উত্থাপিত হওয়ায় ব্যাপারটা খতিয়ে দেখার স্বার্থে কর্তৃপক্ষ পুরস্কারটি সাময়িকভাবে স্থগিত করেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’

অবশ্য মোহন রায়হানের লেখা ও কবিতার বিষয়ে কী অভিযোগ এসেছে, তা জানায়নি বাংলা একাডেমি।

মোহন রায়হান নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ৪১ বছর আগে তাঁর লেখা একটি কবিতার কারণে পুরস্কারটি স্থগিত করা হয়েছে।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ অনুষ্ঠানের সূচনায়ও আমার নাম ঘোষণা করা হয়। কিন্তু পুরস্কার প্রদানের সময় আমাকে আর ডাকা হয়নি। জানতে পারলাম, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা আমার কবিতা “তাহেরের স্বপ্ন”—এই কবিতার জন্য একটি মহল আমার পুরস্কার বাতিল করিয়েছে।’

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে আজ বৃহস্পতিবার ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের বইপ্রেমীদের সবচেয়ে বড় উৎসব, অমর একুশে বইমেলায় বাজছে বিদায়ের ঘণ্টা। সংক্ষেপিত মেয়াদে আয়োজন করা এবারের প্রাণের মেলা শেষ হচ্ছে আজ রোববার। শিশু প্রহরের শেষ আয়োজনে শনিবার পুতুলনাচ, বায়োস্কোপ আর...
অভিযোগ পর্যালোচনার পর কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত। ২ মার্চ বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর