বন্ধ বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হবে: প্রতিমন্ত্রী মিল্লাত

‘প্রধানমন্ত্রী তারেক রহমান হজের টিকিটি ও বিমানের ভাড়া কমানোর তাগিদ দিয়েছেন। বিমান একটি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ছিল। পরে আমরা হিসাব করে দেখালাম ক্ষতিগ্রস্ত কেনো ছিল। সেগুলোর চুলচেরা বিশ্লেষণ হয়েছে।’

 

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম

দেশে বন্ধ থাকা বিমানবন্দরগুলো চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শুক্রবার দুপুরে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের অনেকগুলো বিমানবন্দর ইতোমধ্যে বন্ধ রয়েছে। বিগত সরকার এগুলো বন্ধ করে দিয়েছে নানা কারণে। ঠাকুরগাঁও, নীলফামারী, বগুড়া এগুলো একদম চালু এয়ারপোর্ট ছিল। এগুলোকে বন্ধ করা হয়েছে। এই বন্ধ বিমানবন্দরগুলোকে পুনরায় চালু করব আমরা।’

দেশে পরবর্তীতে পরিকল্পনা হাতে নিয়ে নতুন কোনো বিমানবন্দর চালু হলে তা ময়মনসিংহ বিভাগে করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী মিল্লাত।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান হজের টিকিটি ও বিমানের ভাড়া কমানোর তাগিদ দিয়েছেন। বিমান একটি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ছিল। পরে আমরা হিসাব করে দেখালাম ক্ষতিগ্রস্ত কেনো ছিল। সেগুলোর চুলচেরা বিশ্লেষণ হয়েছে।’

মিল্লাত আরও বলেন, ‘বিমানকে লাভজনক করা সম্ভব এবং টিকিটের দাম কমানো সম্ভব। যদি সকলের সদিচ্ছা থাকে তাহলে এটা সম্ভব এবং আমরা হিসাব করেও দেখেছি যে, বিমানের টিকিটের দাম কমানো সম্ভব। আপনাদের হাতের নাগালের মধ্যেই বিমানের টিকিটের দাম থাকবে, ইনশাআল্লাহ।’

এদিকে, অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবাদিক নাদিম হত্যা মামলাটি স্থবির হয়ে পড়ে বলে জানিয়ে সেই হত্যা মামলাটিতে দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দেন প্রতিমন্ত্রী মিল্লাত।

এছাড়াও জেলার নানা সমস্যার সমাধান ও সম্ভাবনার দিকগুলো নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এম রশিদুজ্জামান মিল্লাত।

মতবিনিময় সভায় জামালপুর-৩ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক মো. ইউসূপ আলী, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিল।

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে দাম্মাম এবং রিয়াদগামী বিমানের সকল ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে। আজ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক প্রেস বিজ্ঞপ্তিতে এ...
জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত এবং বাংলাদেশে ফিরতে পারবেন। এ ক্ষেত্রে টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য নিকটস্থ বিমান...
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সকল ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। সোমবার...
নিরাপত্তাজনিত কারণে আজ সোমবার বেলা ৩টা ১০ মিনিটের ঢাকা থেকে দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪৯ ফ্লাইটটি স্থগিত করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর