ভিভিআইপি নিরাপত্তা নেওয়ায় কোনো আইন ভাঙেননি ড. ইউনূস: শফিকুল আলম

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৮:২৭ পিএম

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে সদ্যবিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে আগামী এক বছর তাঁর জন্য ‘ভিভিআইপি’ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। অর্থাৎ, আগামী এক বছর বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) কাছ থেকে নিরাপত্তা-সুবিধা পাবেন ড. ইউনূস।

গতকাল রাত থেকেই বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এসেছে এই খবর। তবে এই প্রক্রিয়াটি গোপনে সম্পন্ন হয়েছে কি না, এ নিয়ে নানা বিতর্ক জেগেছে।

এ নিয়ে আজ ফেসবুকে এক স্ট্যাটাসে অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন, এসএসএফের নিরাপত্তা নেওয়ার ক্ষেত্রে কোনো আইন ভাঙেননি ড. ইউনূস।

ফেসবুক পোস্টের প্রথম ভাগে শফিকুল আলম লিখেছেন, ‘১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠনের পরবর্তী সময়ে বিশেষ নিরাপত্তা বাহিনীর সুরক্ষা নেওয়ার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা কোনো আইন লঙ্ঘন করেননি। এ সংক্রান্ত যে আদেশটি জারি করা হয়েছে, সেটি বিশেষ নিরাপত্তা বাহিনীর একটি প্রক্রিয়াগত বাধ্যবাধকতা। কারণ, এমন আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া তারা কোনো সাবেক সরকারপ্রধানকে নিরাপত্তা দেয় না। এটা (এসএসএফের নিরাপত্তা নেওয়া) অস্বাভাবিক কিছু নয়, নজিরবিহীনও নয়।’

পোস্টে ২০০১ সালে দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার পরও সে সময়ের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার জন্য এসএসএফ-এর নিরাপত্তার ব্যবস্থা রেখে জারি করা একটি প্রজ্ঞাপনের ছবি তুলে ধরেছেন শফিকুল আলম। সেই প্রজ্ঞাপনের সূত্র টেনে পোস্টের দ্বিতীয় অংশে সদ্যবিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব লিখেছেন, ‘…তথ্যসূত্র হিসেবে ২০০১ সালের সেপ্টেম্বর মাসে বিচারপতি লতিফুর রহমানের প্রশাসনের জারি করা একই ধরনের একটি আদেশ সংযুক্ত করে দিলাম, যে আদেশটি জারি করা হয়েছিল ওই বছরের অক্টোবরে তিনি দায়িত্ব ছাড়ার কিছু আগে।’

সাবেক প্রধান উপদেষ্টা ড.ইউনূসের জন্য এসএসএফ-এর নিরাপত্তা জারি করার ক্ষেত্রে বিতর্ক অবশ্য প্রজ্ঞাপন কিংবা সেটির ভাষা নিয়ে ওঠেনি, উঠেছে প্রজ্ঞাপন জারি করার ক্ষেত্রে দাবিকৃত গোপনীয়তা নিয়ে। সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ আজ মঙ্গলবার দুপুরে প্রকাশিত প্রতিবেদনে লিখেছে, ‘..সরকারি গেজেট সাধারণত বাংলাদেশ গভার্নমেন্ট প্রেসের ওয়েবসাইটে প্রকাশ ও সংরক্ষণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মঙ্গলবার বাংলাদেশ গভার্নমেন্ট প্রেসের ‘Extraordinary Gazettes (Monthly)’ আর্কাইভের ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারির প্রকাশ তালিকা পর্যালোচনা করে। সেখানে সংশ্লিষ্ট গেজেটটি পাওয়া যায়নি।’

জারিকৃত প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব (বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত) মো. সাইফুল্লা পান্না।

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিভিআইপি প্রটোকল পান, তবে অনেক বেশি ব্যক্তিগত সফর করায় সব সময় সেই সুবিধা দেওয়া সম্ভব হয় না। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয় মন্তব্য করে এই বই বিক্রির নিন্দা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক...
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর