দেশের ৩ বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট চালুর উদ্যোগ

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৫:৩০ পিএম

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। অন্যান্য উন্নত দেশের বিমানবন্দরের মতো দেশের তিনটি বিমানবন্দরেও ফ্রি ওয়াইফাই সেবা চালু করতে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে তারেক রহমান এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব।

উল্লেখ্য, ঢাকার হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের এমএজি ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট সুবিধা চালু করতে যাচ্ছে সরকার।

যাত্রীসেবার উন্নয়নে এবং বিমানযাত্রীদের সার্বিক সুবিধার্থে বিমানবন্দরগুলোতে সরকার এই ফ্রি ওয়াইফাই সেবা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

‘ঢাকা-১৭ আসনে ভঙ্গুর মন্দির সংস্কার’
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নিজের সংসদীয় আসনে (ধাকা-১৭) নির্বাচনী প্রচারণার সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছেন বলেও জানিয়েছেন তাঁর অতিরিক্তি প্রেস সচিব।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনের প্রচারণার সময়ে ঢাকা-১৭ আসনে মহাখালী ক্যান্সার হাসপাতালের কাছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের একটি মন্দির রয়েছে তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই মন্দিরের সংস্কার কাজ আগামী শনিবার শুরু করতে বলেছেন তিনি।’ 

প্রধানমন্ত্রীর অতিরিক্তি প্রেস সচিব আরও জানিয়েছেন যে, শনিবার সকাল ১১টায় ঢাকার দুই সিটির প্রশাসক যথাক্রমে আবদুস সালাম ও শফিকুল ইসলাম মিল্টন, এবং ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচন সমন্বয়কারী অধ্যাপক ফরহাদ হালিম ডোনার উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে অংশ নিয়ে দুটোতেই জয়ী হন তারেক রহমান। এরপর ঢাকা-১৭ আসনটি রেখে বগুরা-৬ আসনটি ছেড়ে দেন তিনি।

কারিগরি সমস্যার কারণে ইতালির রোমে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেই ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছেছে। আজ রোববার বেলা সাড়ে ১২টায় ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের উড়োজাহজটি অবতরণ...
সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’ আজ (শনিবার) থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে। আজ সকালে রিয়াদ এয়ারের প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি হযরত...
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা সরাসরি ফ্লাইট। রোববার রাত ২টা ২৯ মিনিটে ছেড়ে যায় প্রথম ফ্লাইট। বোয়িং সেভেন এইট সেভেন ড্রিমলাইনার...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ প্রায় শেষ হলেও ১৬ ডিসেম্বর অপারেশন শুরুর পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পরিচালনা ও গ্রাউন্ড...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর