স্বাধীনতা পদক প্রাপ্তদের নিয়ে ফারুকীর পোস্ট

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১০:১১ পিএম

স্বাধীনতা পদক বিজয়ীদের সম্মান ও শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইল থেকে একটি পোস্ট শেয়ার করেছেন নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সদ্যবিদায়ী উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এর আগে আজ বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদকে ভূষিত করে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ।

ফেসবুক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, 'স্বাধীনতা পদক বিজয়ীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা। খুবই ডেজার্ভিং মানুষজন আছে লিস্টে।'

এরপর স্বাধীনতা পদকের জন্য মনোনীতদের মধ্য থেকে কয়েকজনের নাম বিশেষভাবে উল্লেখ করার অভিপ্রায় ব্যক্ত করে তিনি লেখেন, 'বেগম খালেদা জিয়া তার মধ্যে অন্যতম। যদিও অনেস্টলি, এইসব পুরস্কারের অনেক ঊর্ধ্বে বোধ করি উনার অবস্থান। তারপরও গত বছর উনার প্রতি জাতির ঋণ শোধের ছোট প্রচেষ্টা হিসাবে অন্তর্বর্তী সরকার উনাকে এই পুরস্কারের জন‍্য চুড়ান্ত করার সর্বসম্মত সিদ্ধান্ত নেয়। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই এটা নিয়ে কৃতজ্ঞতার সাথে একমত ছিলো। কিন্তু যে কোনো কারনেই হোক আমরা সেই সুযোগ পাই নাই। যাই হোক, ফাইনালি উনার নাম দেখে ভালো লাগলো। বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের কথা বলতে গেলে উনার আশে পাশে অন‍্য কাউকে পাওয়া যাবে না। অথচ উনাকে ছোট করার জন‍্য, অপমান করার জন্য হেনো কোনো কাজ নাই করা হয় নাই।'

নিজের পোস্টে মেজর জলিলের স্বাধীনতা পদক প্রাপ্তির বিষয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। ফারুকী বলেন, 'মেজর জলিলের নাম দেখাটা দারুন তাৎপর্যপূর্ণ ব্যাপার। মেজর জলিল শুধু মুক্তিযোদ্ধা হিসেবেই না, স্বাধীনতার পরে স্বাধীনতা রক্ষার সৈনিকদের মধ্যে অন‍্যতম একজন ছিলেন তিনি।'

পাশাপাশি আশরাফ সিদ্দিকী, গনস্বাস্থ‍্য কেন্দ্র, হানিফ সংকেতসহ 'অনেক যোগ্য মানুষ' স্বাধীনতা পদক পেয়েছেন বলে মন্তব্য করেন তিনি। এছাড়া মাহরীন সিদ্দিকীর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তির বিষয়টিকে 'সাহসী চয়েজ' হিসেবে অভিহিত করেছেন ফারুকী। 

বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
কোনো চাপ, টার্গেট বা পক্ষপাতিত্ব নয়, নিয়ম মেনেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। দুদকে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান...
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা প্রমাণ করে আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়। এই হামলা প্রমাণ করে বাঁধন সঠিক পথে ছিলেন।
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর