মধ্যপ্রাচ্যে সংঘাত: শাহজালাল বিমানবন্দর থেকে ২০ ফ্লাইট বাতিল

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ। এর প্রভাবে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার ২০টি ফ্লাইট বাতিল হয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে মোট বাতিল ২৬৮টি ফ্লাইট।

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০২:৫৫ পিএম

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জেরে শনিবারও ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২০টি ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন উড়োজাহাজ সংস্থা বাতিল করেছে ২৬৮টি ফ্লাইট।

নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, জর্ডানসহ কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর প্রভাব পড়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। ওই দিন থেকেই একের পর এক মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল করতে থাকে বিভিন্ন এয়ারলাইন্স।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, যুদ্ধের কারণে আকাশপথ বন্ধ থাকায় শনিবার ঢাকা থেকে  কুয়েত এয়ারের দুটি, জাজিরা এয়ারের দুটি, এয়ার অ্যারাবিয়ার ছয়টি, গালফ এয়ারের দুটি, কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটস এয়ারলাইনসের চারটি ও অন্যান্য উড়োজাহাজ সংস্থার ২০টি ফ্লাইট বাতিল হয়েছে।

এদিকে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ; সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতগামী ছয় রুটে ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিকা) সপ্তম শীর্ষ সম্মেলনে আজ ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের বক্তব্য চলাকালে সম্মেলন কক্ষ...
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম মো. সজিব হোসেন। তাঁর বাড়ি...
তানজানিয়ার আরুসায় ১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ রোববার দুপুর আড়াইটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...
আকাশপথে দীর্ঘ যাত্রা শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামার পর লাগেজ পেতে যাত্রীদেন হয়রানি থামছেই না। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলে না লাগেজ। আর, ট্রলি না থাকায় পড়তে হয় নতুন...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর