তথ্য অধিকার আইন পুরোনো ও ফ্যাসিবাদ কায়দার: টিআইবি 

তথ্য অধিকার আইন এখনো পুরনো কায়দায় এবং ‘ফ্যাসিবাদ’ সরকারের মতোই চলছে বলে মনে করছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আজ রোববার রাজধানীতে এ মন্তব্য করেন তিনি। 

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০১:০০ পিএম

তথ্য অধিকার আইন এখনো পুরনো কায়দায় এবং ‘ফ্যাসিবাদ’ সরকারের মতোই চলছে বলে মনে করছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আজ রোববার রাজধানীতে এ মন্তব্য করেন তিনি।

ইফতেখারুজ্জামান বলেন, ২০০৯–এর তথ্য অধিকার আইন যেটা পেয়েছি,পুরোনো কায়দায় চলছে। ফ্যাসিবাদ সরকারের মতোই চলছে। উদ্দেশ্যেমূলকভাবেই এ ধারা চলছে।

তিনি বলেন, অন্তর্বতী সরকারের সময়েও তথ্য কমিশন গত দেড় বছরও আলাদা ভাবে উন্নতি হয়নি,বরং ঘাটতি ছিল। বর্তমানে পছন্দের ব্যক্তি দ্বারা অনেক কমিশন পরিবর্তন হয়েছে, দ্রুত তথ্য কমিশন গঠনের আহ্বান জানাচ্ছি।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আইনের মাধ্যমে কমিশনাদের পদমর্যাদা উন্নতি ঘটানো উচিত। বর্তমান সরকারের প্রতি আমরা আশাবাদী। তাদের ইশতেহারে তথ্য অধিকারের গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন সরকারের যারা আসছে,তারা জনগণের আশা পূরণ করবে।

তিনি আরও বলেন,সরকার পরিবর্তন হয়,রাষ্ট্র পরিবর্তন হয়; কিন্তু তথ্য অধিকারের ব্যাপারের কেউ মনোযোগ দিচ্ছে না।স্বদিচ্ছার অভাব। অন্তর্বর্তী সরকারের অনেক কাজের তথ্য, বর্তমান সরকার সরিয়ে ফেলেছে,যা জনগণের জানার অধিকার ছিল।

 

দেশে পায়ে চালিত রিকশা বা প্যাডেল রিকশা সম্পূর্ণ নিষিদ্ধ করা, সাধারণ মানুষের জন্য নিরাপদ ব্যাটারিচালিত রিকশার অনুমোদন ও নীতিমালা প্রণয়ন এবং জনস্বাস্থ্য, পরিবেশ ও জাতীয় অর্থনীতি রক্ষায় প্রাইভেট কারের...
সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিযোগে করা মামলায় ভবন মালিক সোহেল রানাসহ আট আসামির রায় আজ। মঙ্গলবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালতে মামলাটির রায় ঘোষণার কথা রয়েছে। 
মক্কা প্রতিরক্ষা জোটে সদস্য রাষ্ট্র হিসেবে যোগদানের জন্য এখনও বাংলাদেশ কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ মঙ্গলবার রাজধানীতে তিনি সাংবাদিকদের...
মন্ত্রিসভা বৈঠকে নবম পে–স্কেল প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভা বৈঠকে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর