দেশে কেয়ারগিভিং বিষয়ে প্রশিক্ষণের উদ্যোগ, জাপানে কর্মসংস্থানের সুযোগ

আপডেট : ১০ মার্চ ২০২৬, ১০:২৮ পিএম

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত ‘গ্রামীণ শিক্ষা’ ও জাপানি উদ্যোক্তাদের যৌথ উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছে বিশেষায়িত কেয়ারগিভার প্রশিক্ষণ কর্মসূচি। এই প্রকল্পের আওতায় বাংলাদেশি তরুণ-তরুণীদের জাপানি ভাষা ও কেয়ারগিভিং (সেবাশুশ্রুষা) বিষয়ে নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ শেষে সফল গ্র্যাজুয়েটদের কোনো খরচ ছাড়াই জাপানে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।

এ বিষয়ে আজ মঙ্গলবার রাজধানীর ইউনূস সেন্টারে আয়োজিত এক সভায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে আলোচনা করেন জাপানের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন জাপানের সুনেয়াকি হিরাও ও ডানকান পাওয়ার। বৈঠকে ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বর্তমানে এই কর্মসূচির আওতায় ১০৪ জন প্রশিক্ষণার্থী জাপানি ভাষা ও কেয়ারগিভিং বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। আগামীতে এই সংখ্যা আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে। প্রশিক্ষণের মান ও জাপানের চাহিদার সমন্বয় ঘটিয়ে ২০২৭ সালের জানুয়ারি মাসে প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীদের জাপানে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সুনেয়াকি হিরাও ও ডানকান পাওয়ার এর আগে গ্রামীণ শিক্ষার সাথে যৌথভাবে ‘জাপান অটো মেকানিক কো. লিমিটেড’ প্রতিষ্ঠা করেছিলেন। সেই প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে ১৫ জন বাংলাদেশি তরুণ সফলভাবে অটো মেকানিক হিসেবে জাপানে কাজ শুরু করেছেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার জাপানে অত্যন্ত চাহিদাসম্পন্ন খাত ‘কেয়ারগিভিং’-এ নজর দেওয়া হয়েছে।

জাপানে বর্তমানে বয়োজ্যেষ্ঠদের সেবার জন্য দক্ষ কেয়ারগিভারের ব্যাপক চাহিদা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগটি সফল হলে বাংলাদেশি তরুণদের জন্য জাপানে একটি মর্যাদাপূর্ণ ও স্বাধীন ক্যারিয়ার গড়ার দ্বার উন্মোচিত হবে। এর মাধ্যমে কোনো খরচ ছাড়াই জাপানে গিয়ে আয় করার পাশাপাশি উচ্চতর দক্ষতা অর্জনের সুযোগ পাবে দেশের যুবসমাজ।

এই প্রকল্পটি ভবিষ্যতে জাপানে বাংলাদেশি দক্ষ জনশক্তি রপ্তানির ক্ষেত্রে একটি রোল মডেল হিসেবে কাজ করবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়।

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিভিআইপি প্রটোকল পান, তবে অনেক বেশি ব্যক্তিগত সফর করায় সব সময় সেই সুবিধা দেওয়া সম্ভব হয় না। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
কোন আইনের পরিবর্তন দরকার মনে হলে সেটা ড্রাফট করে আইনমন্ত্রনালয়ে পাঠানোর আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মাদ আসাদুজ্জামান। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে 'ল ফেস্ট' অনুষ্ঠানে...
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...

এলাকার খবর