আজ পবিত্র লাইলাতুল কদর

লাইলাতুল কদর বা শবে কদর ইসলামের অত্যন্ত মহিমান্বিত রাত, যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। এ রাতে পবিত্র কোরআন নাজিল হয়। মুসলমানরা ইবাদত, কোরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোর একটি হতে পারে এই মহিমান্বিত রাত।

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৯:০১ এএম

আজ পবিত্র লাইলাতুল কদর। এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়, তাই লাইলাতুল কদর বা শবে কদরকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছে। রমজান মাসের শেষ দশ দিনের যে কোনো বিজোড় রাত লাইলাতুল কদর হতে পারে বলে হাদিসে বলা হয়েছে। তবে অধিকাংশ আলেম ২৬ রমজানের দিবাগত রাতকেই পবিত্র শবে কদর হিসেবে মত দিয়েছেন।

সারা বিশ্বের মুসলিমদের কাছে কদরের রাত অত্যন্ত মহিমান্বিত ও পুণ্যময়। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত ও জিকির-আসকারের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করবেন তারা।

এ রাতের গুরুত্ব ও মর্যাদা তুলে ধরতে পবিত্র কোরআনে ‘আল-কদর’ নামে একটি সুরাও আছে। লাইলাতুল কদর উপলক্ষে এক বাণীতে এই মহিমান্বিত রাত যেন জাতীয় জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনে, সেই প্রত্যাশা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সেই সঙ্গে প্রধানমন্ত্রী বিশ্বের সব মুসলমানের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, লাইলাতুল কদরের শিক্ষা সবার ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা হিসেবে কাজ করে। দেশ ও জাতির অগ্রগতি, শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করেন প্রধানমন্ত্রী।

জানুয়ারিতে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার শঙ্কা দেখা দিয়েছে। মাওলানা জুবায়েরের অনুসারীরা দুই পর্বের অনুমতি পেলেও এখন পর্যন্ত অনুমতি মেলেনি মাওলানা সাদের অনুসারীদের। টঙ্গী মাঠ ছাড়া অন্য কোথাও...
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে ছিল এর বর্ণাঢ্য আয়োজন।
আজ শুক্রবার পবিত্র আশুরা। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের ১০ তারিখ। মুসলিম উম্মাহর জন্য দিনটি ধর্মীয়, ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ববহ এবং একই সঙ্গে গভীর শোকের দিন।
তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের হজের আনুষ্ঠানিকতা। আজ রাত থেকেই শুরু হচ্ছে বাংলাদেশি হাজীদের ফিরতি ফ্লাইট। প্রথমদিনে ১৩টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫৪৩৪ জন হাজী। ধর্মবিষয়ক...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর