এয়ারবাস কেনার বিষয়ে আশা রাখছে ফ্রান্স, যা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফ্রান্স থেকে এয়ারবাস কেনার প্রস্তাব এখনও আলোচনাধীন রয়েছে। দেশটির রাষ্ট্রদূত জঁ মার্ক সেরে শারলে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, প্যারিস আশা করে বাংলাদেশের নতুন সরকার এ নিয়ে বিচক্ষণ সিদ্ধান্ত নেবে। এদিকে বোয়িং না এয়ারবাস–এমন প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, দেশের স্বার্থ সবার আগে।

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৫ পিএম

ফ্রান্স থেকে এয়ারবাস কেনার প্রস্তাব এখনও আলোচনাধীন রয়েছে। দেশটির রাষ্ট্রদূত জঁ মার্ক সেরে শারলে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, প্যারিস আশা করে বাংলাদেশের নতুন সরকার এ নিয়ে বিচক্ষণ সিদ্ধান্ত নেবে। এদিকে বোয়িং না এয়ারবাস–এমন প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, দেশের স্বার্থ সবার আগে।

আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। 

২০২৩ সালে ঢাকা সফর করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। সে সময় ১০টি এয়ারবাস কেনার প্রতিশ্রুতি দেয় ঢাকা। কিন্তু সেই প্রতিশ্রুতি থেকে সরে আসে অন্তর্বর্তী সরকার। যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং কেনার বাণিজ্য চুক্তি করে ঢাকা ও ওয়াশিংটন। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এ নিয়ে কথা বলেন ফ্রান্সের রাষ্ট্রদূত। তাঁর আশা, ফরাসি কোম্পানির সমান সুযোগ নিশ্চিত করবে বাংলাদেশের নতুন সরকার।  

ফ্রান্স রাষ্ট্রদূত জঁ মার্ক সেরে শারলে বলেন, ‘এয়ারবাস ফ্রান্সের জন্য গুরুত্বপূর্ণ। মান বিবেচনায় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এয়ারবাস নিয়ে সরকার ও বিমানের সঙ্গে আলোচনা চলছে। তবে এ সিদ্ধান্ত পুরোপুরি বাংলাদেশের। নতুন সরকার অবশ্যই যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘বাইলাটেল বন্ধুরা আছেন, মাল্টিলিটারেল বন্ধুরা আছেন, তাদের সকলের সাথে আমাদের ট্রেড, ইনভেস্টমেন্ট, ফরেন পলিসি নিয়ে আলাপ হয়। সব দেশের সাথেই আমাদের সম্পর্ক থাকবে বাংলাদেশ ফাস্ট পলিসি ভিত্তিতে।’

র‍্যাব বিলুপ্তির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে ৯টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। এ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বাহিনীটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ।  

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যে র‍্যাবকে মানুষের সুরক্ষার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়েছে সেই র‍্যাবকে গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে, মানবাধীকার লঙ্খন করার জন্য ব্যবহার করা হয়েছে।’
র‍্যাবের বিলুপ্তির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘মাত্র সরকার গঠন হয়েছে। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার না, আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্নটা করেন তাহলে প্রশ্নের ন্যায্যতা পাবে।’

হাদি হত্যার দুই আসামিসহ তিনজনকে গ্রেপ্তারের পর কন্সুলার এক্সেস চায় ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ নিয়ে এখনও সাড়া দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। তবে তারা সহযোগিতা করবে বলে আশা ঢাকার।

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিভিআইপি প্রটোকল পান, তবে অনেক বেশি ব্যক্তিগত সফর করায় সব সময় সেই সুবিধা দেওয়া সম্ভব হয় না। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার জন্য আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে...
যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরকার মোট ২৫টি বোয়িং কেনার চুক্তি করেছে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘১০টি এয়ারবাসও নিতে চাই, অক্টোবরে চুক্তি স্বাক্ষর...
জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান উপলক্ষ্যে চার দিনের সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল ৮টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। 
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর