বারবার খাটো করার চেষ্টা হলেও জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র: প্রধানমন্ত্রী

স্বাধীনতা দিবসে তারেক রহমান বলেছেন, জিয়াউর রহমানকে খাটো করার চেষ্টা হলেও তিনি মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র। সরকারের উন্নয়ন নিয়েও কথা বলেন তিনি।

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৬:২৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বারবার খাটো করার চেষ্টা করা হলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের এক অনবদ্য চরিত্র। আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। 

স্বাধীনতা ও দেশের জন্য জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বারবার তাকে খাটো করার চেষ্টা করা হলেও তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক অনবদ্য চরিত্র।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার।‌ দেশের সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার জনগণের জীবনের মান উন্নয়নে কাজ করছে। সব শ্রেণি–পেশার মানুষকে নিয়ে সবার সহাবস্থানের মাধ্যমে ভালো থাকার চেষ্টা করবে সরকার।’ 

স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের সিনিয়র নেতারাও।‌ 

 

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ...
সংস্কৃতি ও ঐতিহ্য আরও বেশি করে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি যথাযথভাবে তুলে ধরা যাচ্ছে না। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘এ ধরনের উদ্যোগ অন্যদেরও ভালো কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।’
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর