দেশে পৌঁছাল বাহরাইনে ড্রোন হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পিএম

বাহরাইনের হিদ শহরে ড্রোন হামলায় নিহত বাংলাদেশি নাগরিক এস এম তারেক আলীর মরদেহ দেশে এসেছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে তার মরদেহ বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এস এম তারেক আলীর মরদেহ গ্রহণ করতে ইতোমধ্যেই বিমানবন্দরের ৮ নাম্বার গেটে উপস্থিত হয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সেখানে উপস্থিত আছেন নিহতের স্বজনরাও।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্য চলমান যুদ্ধের মধ্যে গত ২ মার্চ বাহরাইনের হিদ শহরে এক ড্রোন হামলায় নিহত হন চট্টগ্রামের সন্দ্বীপের ছেলে এস এম তারেক আলী। একই হামলায় আহত হন সন্দ্বীপের আরেক প্রবাসী নাজিম উদ্দিন। তাদের দুজনের বাড়ি সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ২৬ বছর আগে জীবিকার তাগিদে বাহরাইনে পাড়ি জমান এস এম তারেক। তিনি হিদ শহরের আরব শীপ বিল্ডিং এন্ড রিপেয়ার ইয়ার্ডে স্যান্ড ব্লাস্টার হিসেবে কর্মরত ছিলেন। গত ২ মার্চ রাত সাড়ে তিনটার দিকে ইয়ার্ডে কাজ করার সময় একটি ড্রোন হামলায় তিনি ও নাজিম উদ্দিন আহত হন। পরে গুরুতর আহত তারেক ঘটনাস্থলেই মারা যান।

সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এস এম তারেক আলীর মরদেহ যাতায়াত ও দাফন বাবদ তার পরিবারকে আপাতত ৮৫ হাজার টাকা প্রদান করা হবে। পরবর্তীতে সরকারিভাবে ৩ লাখ টাকা ও বীমা বাবদ ১০ লক্ষ টাকা পাবে নিহতের পরিবার।

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে দাম্মাম এবং রিয়াদগামী বিমানের সকল ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে। আজ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক প্রেস বিজ্ঞপ্তিতে এ...
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটিতে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। এ ছাড়া বাংলাদেশের ৩৩৮টি...
চাকরির কথা বলে রাশিয়ায় নেওয়ার পর যুদ্ধে পাঠিয়ে ২০ বাংলাদেশির মৃত্যুর ঘটনায়, মূলহোতা মিজানসহ ২ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বুধবার বাহিনীটি জানায়, জাবালে নূর, এসআর এবং টিএস নামে ৩টি প্রতিষ্ঠানের...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর