ঢাকা-জেদ্দা ফ্লাইটের উড্ডয়ন বাতিল সম্পর্কে যা জানাল ইউএস-বাংলা

ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচের কারণে উড্ডয়নের ঠিক আগে ঢাকা-জেদ্দাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে এ ঘটনায় উড়োজাহাজের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি। সব যাত্রী নিরাপদে রয়েছেন।

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম

ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচের কারণে উড্ডয়নের ঠিক আগে ঢাকা-জেদ্দাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে এ ঘটনায় উড়োজাহাজের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি। সব যাত্রী নিরাপদে রয়েছেন।

আজ রোববার বিকেল ৪টা ১০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৬১ ফ্লাইটটি ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রার কথা ছিল। উড্ডয়নের ঠিক আগে ককপিটে ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচের কারণে যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়া যায়। সঙ্গে সঙ্গে পাইলট ইন কমান্ড (পিআইসি) উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন। এভিয়েশনে এ ধরনের ঘটনা স্বাভাবিক।

শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করায় রানওয়ে ও উড়োজাহাজের চাকার অতিরিক্ত ঘর্ষণের ফলে ধোঁয়ার সৃষ্টি হয়। তবে উড়োজাহাজের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি। সব ধরনের প্রক্রিয়া অনুসরণ করে উড়োজাহাজটি রানওয়ে থেকে পার্কিং এলাকায় নিয়ে আসা হয়। এরপর দ্রুত যাত্রীদের উড়োজাহাজ থেকে নামানো হয়। এ ঘটনায় সব যাত্রী নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অবস্থান করছেন। 

এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। কিছুক্ষণের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনসের আরেকটি উড়োজাহাজে বিএস-৩৬১ ফ্লাইটের যাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

 

পাকিস্তানে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ রোববার ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছান তিনি। জাতীয় সংসদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য...
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তিনদিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।...
জাপানে ৪ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরকে ঐতিহাসিক অর্জন বলছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। কৃষি, প্রযুক্তি, অর্থনীতি ও ভূরাজনীতিতে এই সফর...
ভুক্তভোগী ও স্বজনরা জানান, ভালো বেতনের প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে দেশ ও অন্য দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের কম্বোডিয়ায় নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাদের আটকে রেখে জোর করে সাইবার...
সিডনির বন্ডি সমুদ্রসৈকতে বন্দুকধারীর কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে বহু মানুষের প্রাণ বাঁচানো আহমেদ আল-আহমেদকে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ বেসামরিক সাহসিকতা পদক ‘ক্রস অব ভ্যালর’ দেওয়া হয়েছে। গত বছরের ভয়াবহ...
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেদ্দাগামী একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়ন বাতিল করা হয়েছে। যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামানো হয়েছে। রোববার বিকেল সাড়ে...
ফ্রান্স, যুক্তরাজ্যসহ আটটি দেশ ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ২০২৭ সালের প্রথম তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে। আজ শনিবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে...
বলিউডের পর্দায় শাহরুখ খান ও কারিনা কাপুরের রসায়ন নতুন নয়। এর আগে ‘ডন’, ‘রা-ওয়ান’সহ একাধিক সিনেমায় এই জুটিকে দেখা গেছে। এবার সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর