সংরক্ষিত নারী আসন: কোন দল পাবে কত আসন

সংসদ থেকে দলগুলোর হিসাব চলে এসেছে। তফসিল ঘোষণা হলেই দলগুলো তাদের প্রার্থীদের মনোনয়ন দিয়ে দেওয়া হবে। সে অনুযায়ী, রিটার্নিং অফিসাররা বাকি কাজ করবেন।

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫১ পিএম

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন এ নির্বাচনের তফসিল আগামী বুধবার ঘোষণা করবে।

সোমবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। নির্বাচন কমিশনে চলমান ১১তম কমিশন সভা শেষে এ ব্রিফিং করেন তিনি।

সংরক্ষিত নারী আসনের বাটোয়ারা সম্পর্কে জানানো হয়, বিএনপি জোট ৩৬টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৩টি ও স্বতন্ত্র সংসদ সদস্যদের পক্ষ থেকে ১টি আসন পাবে।

ব্রিফিংকালে ইসি সচিব জানান, স্থগিত থাকা ত্রয়োদশ সংসদ নির্বাচনের শেরপুর–৩ আসন ও বগুড়া–৬ এর উপনির্বাচনের ভোট নিয়ে এখন পর্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি মনিটর করছে।

এছাড়া, চট্টগ্রাম–২ ও ৪ আসনে অনুষ্ঠিত ভোটের ফল আদালতের নির্দেশনা অনুযায়ী ঘোষণা করা হবে বলে জানান আখতার আহমেদ।

ত্রয়োদশ সংসদ নির্বাচন পরর্বতী সময়ে ৫০টি নির্বাচনী মামলা হয়েছে বলে জানান ইসি সচিব। তিনি আরও জানান, নির্বাচনী ব্যয়ের প্রতিবেদন দেওয়ার সময় ১ মাস বাড়িয়েছে ইসি।

স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহারে কমিশন নীতিগত সিদ্ধান্তে না জানিয়েছে উল্লেখ করে ইসি সচিব বলেন, অতীতে ইভিএমব্যবহারে দুর্নীতি হয়েছে কি না সেটি তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই জানা যাবে। এর আগে কোনো মত দেবে না ইসি। যেখানে ৩ টি কমিটি দুদকসহ বিষযটি তদন্ত করছে সেখানে এটি ব্যবহার করার মানে হয় না। আর বিগত জাতীয় নির্বাচনে ইভিএমে অনাস্থা ছিল।

এর আগে, ইসির কর্মর্কতারা জানান, সংসদ থেকে দলগুলোর হিসাব চলে এসেছে। তফসিল ঘোষণা হলেই দলগুলো তাদের প্রার্থীদের মনোনয়ন দিয়ে দেওয়া হবে। সে অনুযায়ী, রিটার্নিং অফিসাররা বাকি কাজ করবেন।

সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও বিতর্কের সুযোগ থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার বিকেলে  জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধনে বিশেষ কমিটির সপ্তম বৈঠক শেষে সংবাদ...
নারীর স্বাস্থ্য খাতে বিনিয়োগ কেবল স্বাস্থ্যসেবার ব্যয় নয়। এটি মানবসম্পদ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং আমাদের জাতির ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। রোববার জার্মানির বার্লিনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন জিয়াউর...
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণে আজ সোমবার বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়েছে। 
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কোন ধাপ কবে হবে, তা আগামী সোমবার জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর