সরকারি দলের সংসদীয় সভায় সিদ্ধান্ত

এখন থেকে দুই বেলা চলবে সংসদ অধিবেশন

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পিএম

ত্রয়োদশ সংসদের চলমান প্রথম অধিবেশনে এখন থেকে প্রতিদিন দুই সেশনে সংসদের কার্যক্রম চলবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে আয়োজিত সরকারি দলের সংসদীয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার দলীয় সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সরকারি দলের সব সাংসদরা যোগ দেন। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, চলমান অধ্যাদেশগুলো আইনে রূপান্তর এবং দলের সংসদীয় কৌশল নিয়ে আলোচনা হয়। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো (১৩৩টি) আইন হিসেবে পাস করা, বিশেষ কমিটির কাজ এবং আগামীকালের (বুধবারের) মধ্যে সংশোধনী উপস্থাপনের বিষয়েও আলোচনা হয়। 

সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আগামী ১২ এপ্রিলের মধ্যে অধ্যাদেশগুলো পাসের বিষয়েও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সময় স্বল্পতার কারণে আজ মঙ্গলবার থেকেই দিনে দুই বেলা সংসদ অধিবেশন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিরোধী দলের আপত্তি থাকা বিলগুলো নিয়ে আলোচনা এবং সেগুলো দ্রুত পাস করার বিষয়ে সরকারি দলের সংহতি বজায় রাখার কৌশল নিয়েও বৈঠকে আলোচনা হয়‌।

অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ইতোমধ্যে ৯টি অধ্যাদেশ বিল আকারে পাস হয়েছে। এর মধ্যে গতকাল সোমবার (৬ এপ্রিল) ৭টি বিল পাস হয়েছে। একইদিনে আরও ৩টি বিল উত্থাপিত হয়। তবে সেগুলোর ওপর বিরোধী দলের আপত্তি থাকায় পরবর্তী কার্যদিবসে আলোচনা শেষে সেগুলো পাস হতে পারে বলে জানা গেছে। 

উল্লেখ্য, সংবিধান অনুযায়ী অধিবেশন শুরুর এক মাসের মধ্যে অধ্যাদেশগুলো বিল আকারে পাসের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সংসদকে। সে হিসবে, আগামী ১২ এপ্রিলের মধ্যে ১৩৩টি বিল পাসের বিশাল কর্মযজ্ঞ শেষ করার সাংবিধানিক বাধ্যবাধতা রয়েছে। আর এ কারণেই আজ মঙ্গলবার থেকে প্রতিদিন দুই বেলা সংসদ অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের...
প্রধানমন্ত্রী তারেক রহমান সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আজ মঙ্গলবার সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাবেন।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অরাজকতা প্রতিরোধে আজ থেকে রাজনৈতিক সংলাপ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই আন্দোলনের পক্ষের সব দলের সঙ্গে বৈঠক করবেন তিনি।
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর