স্বাধীনতা পদক দেওয়ার তারিখ পেছাল

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৮:১০ পিএম

স্বাধীনতা পদক প্রদানের অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১৬ এপ্রিল এই পুরস্কার দেওয়া হবে। মঙ্গলবার (৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে আগামী ৯ এপ্রিল এই পুরস্কার দেওয়ার কথা ছিল।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা পুরস্কার–২০২৬ প্রদান অনুষ্ঠানটি অনিবার্য কারণবশত ৯ এপ্রিলের পরিবর্তে আগামী ১৬ এপ্রিল বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘পুনর্নির্ধারিত তারিখের জন্য নতুন করে আমন্ত্রণপত্র পাঠানো হবে না। ৯ এপ্রিলের অনুষ্ঠানের জন্য পাঠানো আমন্ত্রণপত্র নিয়ে পুনর্নির্ধারিত তারিখের অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে।’

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠানকে ২০২৬ সালের স্বাধীনতা পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে প্রতিশোধ-প্রতিহিংসা নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষা, গবেষণা ও শিল্প-সাহিত্যকে রাজনীতিকরণ সভ্য জাতির কাজ নয়। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানে স্বীকৃতি স্বরূপ চার বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার...
এবারের স্বাধীনতা পদকের তালিকা থেকে বাদ পড়েছেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানী। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। 
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর