মানবাধিকার কমিশন রহিতকরণ বিলসহ ১২ বিল পাস

জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ বিল ২০২৬ ও সুপ্রিমকোর্ট সচিবালয় রহিতকরণ বিল ২০২৬ সহ রোববার জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস হয়েছে। বিরোধী দলের দ্বিমত থাকলেও পাস হয়েছে এই দুটি বিল। শুক্রবারের মধ্যে সবগুলো বিল উত্থাপন করে সিদ্ধান্ত নেবে সংসদ।

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০২:২৭ পিএম

জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ বিল ২০২৬ ও সুপ্রিমকোর্ট সচিবালয় রহিতকরণ বিল ২০২৬ সহ রোববার জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস হয়েছে। বিরোধী দলের দ্বিমত থাকলেও পাস হয়েছে এই দুটি বিল। শুক্রবারের মধ্যে সবগুলো বিল উত্থাপন করে সিদ্ধান্ত নেবে সংসদ।

বৃহস্পতিবার সংসদে উত্থাপিত বেশিরভাগ বিল নিয়ে বিরোধী দলের আপত্তি না থাকলেও জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরন বিল ও সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরন বিল নিয়ে আপত্তি জানায় তারা।

বিরোধীদলের সংসদ সদস্যদের দাবি তাদের কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। স্পিকারের কাছে দুই দলকে কথা বলার সমান সুযোগ দেওয়ার অনুরোধ জানান বিরোধী দলের নেতা শফিকুর রহমান।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুক্রবারের মধ্যে সবগুলো বিল উত্থাপন করে সিদ্ধান্ত নিতে হবে। তাই বেশি আলোচনার সুযোগ নেই।’

এদিকে, মানবাধিকার কমিশন অধ্যাদেশের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন অধিকতর যাচাই-বাছাই ও পরামর্শ ছাড়া এই অধ্যাদেশ পাস করা সম্ভব নয়।

সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও বিতর্কের সুযোগ থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার বিকেলে  জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধনে বিশেষ কমিটির সপ্তম বৈঠক শেষে সংবাদ...
নোট অব ডিসেন্ট ছাড়া জুলাই সনদ বাস্তবায়নে সরকার আগ্রহী নয়, জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক বুধবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিন এমপি।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক হয়।  
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর