শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’, উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী 

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১২:৫১ পিএম

আসন্ন পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’–এর মাধ্যমে প্রণোদনার বার্ষিক আড়াই হাজার টাকা পাচ্ছেন ২০ হাজার ৬৭১ জন কৃষক। প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে এই কর্মসূচির উদ্ধোধন করবেন। এটি শতভাগ রাজনীতিমুক্ত হবে।

আজ রোববার দুপুরে সচিবালয়ে পিআইডি মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ এসব কথা জানান। মন্ত্রী আরও বলেন, এর মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা ১০ ধরনের সুবিধা পাবেন। অতীতে যা হয়েছে, তা হবে না। নানা দল মত আছে, কৃষক কার্ড দলের ঊর্ধ্বে থাকবে।

তিনি বলেন, জ্বালানির সংকট বিশ্বব্যাপী সমস্যা। স্যালো টিউবওয়েলের জ্বালানির সমস্যর সমাধান হয়েছে। ট্রাক্টরের জন্য তেল প্রয়োজন, এর সমস্যাও সমাধান হয়েছে। এর ফলে কৃষকের সেচ কাজের জন্য জ্বালানির কোনো সমস্যা হবে না। এই কার্ডের মাধ্যমে অপচয় কমবে।

মন্ত্রী বলেন, কৃষক কার্ডের কারণে চাহিদার সাথে উৎপাদনের মিল থাকবে। তাই কৃষকরা ন্যায্য মূল্য পাবেন। ২ কোটি ২৭ লাখ কৃষক পর্যায়ক্রমে চার বছরে কৃষক কার্ড পাবেন। ১০ হাজার টাকা করে কৃষিঋণ মওকুফ হয়েছে সব ধরনের কৃষকের। কৃষক কার্ডে কোনো ভেদাভেদ থাকবে না। রাজনৈতিক বা নারী পুরুষ, কার্ড পাওয়ার যোগ্যরা এই সুবিধা পাবেন।

তিনি বলেন, পহেলা বৈশাখে সারা দেশের ১০ জেলার ১১ উপজেলায় কৃষক কার্ড দেওয়া হবে। প্রাক পাইলটিং এই কার্যক্রমের জন্য ব্যয় হবে ৮ কোটি ৩৪ লাখ টাকা। আগামী চার বছরে পর্যায়ক্রমে ১ কোটি ৬৫ লাখ কৃষক এই কার্ড পাবেন। এর মাধ্যমে কৃষকেরা ন্যায্যমূল্যে সার-বীজ ও কৃষি উপকরণ পাবেন।

মন্ত্রী বলেন, সরকারি ভর্তুকি, প্রণোদনা, ন্যায্যমূল্যে সেচসুবিধা, সহজ শর্তে কৃষিঋণও কার্ডের আওতায় থাকছে। কৃষক কার্ডধারীরা কৃষিবিমা সুবিধা, ন্যায্যমূল্যে কৃষি উৎপাদন বিক্রয়ের সুবিধা, কৃষিবিষয়ক প্রশিক্ষণ, আবহাওয়ার পূর্বাভাস ও রোগবালাই দমনে পরামর্শ গ্রহণের সুবিধা পাবেন। 

দেশে পায়ে চালিত রিকশা বা প্যাডেল রিকশা সম্পূর্ণ নিষিদ্ধ করা, সাধারণ মানুষের জন্য নিরাপদ ব্যাটারিচালিত রিকশার অনুমোদন ও নীতিমালা প্রণয়ন এবং জনস্বাস্থ্য, পরিবেশ ও জাতীয় অর্থনীতি রক্ষায় প্রাইভেট কারের...
মক্কা প্রতিরক্ষা জোটে সদস্য রাষ্ট্র হিসেবে যোগদানের জন্য এখনও বাংলাদেশ কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ মঙ্গলবার রাজধানীতে তিনি সাংবাদিকদের...
মন্ত্রিসভা বৈঠকে নবম পে–স্কেল প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভা বৈঠকে...
স্থানীয় সরকার নির্বাচন
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে এখন মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ  ৭৭ হাজার ৬৪৩ জন। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর