গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: স্পিকার

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪২ পিএম

বর্তমান সরকার দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আজ শনিবার ভোলায় এক মতবিনিময় সভায় এ কথা বলেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। 

ভোলায় তিন দিনের সফরের শেষ দিনে শনিবার এই মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সকালে ভোলা সার্কিট হাউসে অনুষ্ঠিত এই সভায় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সভায় স্পিকার বলেন, গত ২০ বছর বাংলাদেশের মানুষ গণতন্ত্রের দেখা পায়নি। বর্তমান বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া উন্নয়নের অন্য কোনো কার্যকর মাধ্যম নেই।

এসময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে সচেতন এবং তারা কোনো স্বৈরশাসন মেনে নেয় না। অত্যাচার, নিপীড়ন, গুম ও খুনসহ নানা নির্যাতন উপেক্ষা করে জনগণ রাজপথে নেমে এসে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে।

মানবাধিকার প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিশ্বে মানবাধিকার লঙ্ঘন নিত্যদিনের ঘটনা হলেও বাংলাদেশের মানুষ মানবাধিকারকে সুপ্রতিষ্ঠিত করেছে।

এ প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার দেশের মানুষের জন্য সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে এবং সরকার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

স্পিকার আরও বলেন, দেশে দলমত নির্বিশেষে সুশাসন প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে। রাজনৈতিক মতাদর্শের কারণে যেন কেউ হয়রানির শিকার না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। 

তিনি জানান, বর্তমানে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সুসম্পর্ক বিরাজ করছে এবং দীর্ঘদিন পর সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার কাজ করে যাচ্ছে।

সরকার ও বিরোধী দলকে সমানভাবে অগ্রাধিকার দিয়ে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। এসময় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন প্রসঙ্গে তিনি বলেন, বিচার বিভাগ বিবেচনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত দিয়েছে, যা একটি ইতিবাচক পদক্ষেপ।

সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও বিতর্কের সুযোগ থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার বিকেলে  জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধনে বিশেষ কমিটির সপ্তম বৈঠক শেষে সংবাদ...
গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ সোমবার সকালে রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএন ইলেকটোরাল...
ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠই নয়, দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও কেন্দ্রবিন্দু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও বাড়িয়ে একে বিশ্বের শীর্ষস্থানীয়...
তানজানিয়ার আরুসায় ১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ রোববার দুপুর আড়াইটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর