থেমে নেই হজযাত্রীদের তামাকজাত পণ্য বহন, কাজে আসছে না নিষেধাজ্ঞাও

নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হজযাত্রীরা বহন করছেন জর্দা ও সিগারেট। ইমিগ্রেশনে জব্দ হচ্ছে তামাক পণ্য, কঠোর হচ্ছে আইনানুগ ব্যবস্থা ও নজরদারি।

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৫ এএম

নানা সতর্কতা ও সৌদি আইনে নিষিদ্ধ থাকার পরও থেমে নেই হজযাত্রীদের মাধ্যমে লাগেজে তামাকজাতীয় পণ্য বহন। এ বছর প্রথম দিনে কয়েকজন হজযাত্রীর লাগেজে পাওয়া গেছে জর্দা, সিগারেট ও পান-সুপারি। ইমিগ্রেশন থেকে এসব নেশাদ্রব্য জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। হজ অফিস জানিয়েছে, হজযাত্রীরা তামাক পণ্য বহন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

২০২৫ সালে যাত্রীদের মাধ্যমে জর্দার কার্টন, বিড়ির প্যাকেট ও গুলের কৌটাসহ তামাক ও নেশাজাতীয় নানা দ্রব্য সৌদি আরবে পাঠায় কয়েকটি হজ এজেন্সি। এর মধ্যে জেদ্দা বিমানবন্দরে জব্দ করা হয় ১১ লাগেজ তামাক পণ্য।

এতে সুনাম ক্ষুণ্ন হয় বাংলাদেশের। তামাক ও নেশাজাতীয় পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করে সৌদি আরব। এর পরই বাংলাদেশি হজযাত্রীদের তামাক পণ্য না নিতে সতর্ক করা হয়।

এ বছরও অনেক হজযাত্রী সৌদি আরবে যাওয়ার সময় বহন করছেন জর্দা, পান, সিগারেটসহ নানা তামাকজাতীয় দ্রব্য। যা ধরা পড়ছে ইমিগ্রেশনের তল্লাশিতে। কেবল এক যাত্রীর লাগেজেই পাওয়া গেছে ১৪৪ প্যাকেট জর্দ্দা এবং ২০ প্যাকেট সিগারেট।

হজযাত্রীরা বলছেন, অন্য কোনো উদ্দেশ্য নয়, নিজেদের খাওয়ার জন্যই তারা তামাক পরিবহন করছেন। তাঁরা অনেকেই তামাকজাত দ্রব্য পরিবহনের নিষেধাজ্ঞার বিষয়টি জানেন না। 

তামাক পণ্য যাতে বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে না পারে সে জন্য প্রথবারের মতো হজ ক্যাম্পে নিয়োজিত করা হয়েছে মাদক নিয়ন্ত্রণ কর্মী।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন বলেন, ‘হজ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, জর্দা-পান-সিগারেট কোনো হজযাত্রী পরিবহন করতে পারবেন না।’

এক যাত্রীর লাগেজেই পাওয়া গেছে ১৪৪ প্যাকেট জর্দ্দা এবং ২০ প্যাকেট সিগারেট। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন হজ পরিচালক বলছেন, এরই মধ্যে তামাকপণ্য নিয়ন্ত্রণে যাত্রীদের সতর্ক করা হয়েছে। এর পরও কেউ বহন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
হজ অফিসের পরিচালক লোকমান হোসেন বলেন, ‘এ দেশের আইনের কোনো ব্যত্যয় হলে আইন অনুযায়ী সৌদি আরব কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন। যেহেতু এর কারণে আমরা বিব্রত হচ্ছি, সেহেতু হজযাত্রীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। দেশের ভাবমূর্তি রক্ষায় যে কোনো আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব।’

তামাক পণ্যের পাশাপাশি পাটের দড়ি, র‍্যাপিং পেপার এবং স্কচটেপ নিতে পারবেন না হজযাত্রীরা।

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিচারিক রায়ের কপি চেয়েছে বাংলাদেশ। কপি হাতে আসার পর এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা করে মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র...
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে দাম্মাম এবং রিয়াদগামী বিমানের সকল ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে। আজ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক প্রেস বিজ্ঞপ্তিতে এ...
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর