জিডিপিতে পর্যটন খাতের অবদান ৭ শতাংশে নেওয়ার লক্ষ্য: পর্যটন প্রতিমন্ত্রী

পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, আগামী বছরে বাংলাদেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। পিপিপি মডেলে বিদেশি বিনিয়োগের মাধ্যমে পর্যটন খাতকে বিশ্বমঞ্চে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০১:০৬ পিএম

আগামী বছর দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে (জিডিপি) পর্যটন খাতের অবদান ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করা হবে বলে জানিয়েছেন পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার সকালে রাজধানীর হাতিরঝিলে দৌড় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা জানান প্রতিমন্ত্রী।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, পিপিপি মডেলে দেশে বিশাল পর্যটন সেক্টর গড়ে তুলতে বিদেশি সংস্থাগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে। বর্তমানে জিডিপিতে পর্যটন খাত মাত্র ২ থেকে ৩ শতাংশ অবদান রাখতে পারে। এটিকে ৬ থেকে ৭ শতাংশে নেওয়ার লক্ষ্য রয়েছে।

পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতায় এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিজম ও রিদম গ্রুপ দ্বিতীয়বারের মতো এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। পুলিশ প্লাজা থেকে ভোর ৬টায় শুরু হয় এ প্রতিযোগিতা। নানা বয়সের প্রায় ১ হাজার ৫০০ জন নারী, পুরুষ ও শিশু এতে অংশ নেন। দুই পর্বের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী।

আয়োজকেরা জানান, দেশের পর্যটন খাতকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ‘বিউটিফুল বাংলাদেশ রান’ শীর্ষক এই বিশেষ দৌড় প্রতিযোগিতার আয়োজন।

পাহাড়, সমুদ্র, নদী, হাওর নিয়ে প্রকৃতির বৈচিত্রময় সম্ভার বাংলাদেশ। তবে পাঁচ দশকের বেশি সময়েও পর্যটনে হয়নি কাঙ্ক্ষিত বিকাশ। প্রায় দেড় হাজার পর্যটন স্পট চিহ্নিতের লক্ষ্যও বাস্তবায়ন হয়নি এখনো। বিদেশি...
দেশের পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান...
সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজনন সুরক্ষায় আগামীকাল সোমবার থেকে টানা তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ।
ঈদুল আজহার ছুটিতে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্র ও ঐতিহাসিক স্থানে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। নরসিংদীর ড্রিম হলিডে পার্ক থেকে শুরু করে বরিশালের প্ল্যানেট পার্কের মতো বাগেরহাটের ঐতিহাসিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর