৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুলের জামিন বহাল

জুলাই হত্যাকাণ্ড, মামলা জালিয়াতিসহ ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পিএম

জুলাই হত্যাকাণ্ড, মামলা জালিয়াতিসহ ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ বিচারপতির বেঞ্চ হাইকোর্টের জামিন আদেশ বহাল রাখেন।

এদিন অতিরিক্ত অ্যাটরর্নি জেনারেল আবদুল জব্বার ভুঁইয়া বলেন, খাইরুল হকের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। জামিন দেওয়া সমীচিন হবে না। তদন্ত শেষ করতে ৬ মাস সময় প্রয়োজন। সব শুনে আপিল বিভাগ জামিন স্থগিত চেয়ে রাষ্ট্র পক্ষের আবেদন খারিজ করে দেন। তবে আরও মামলা থাকায় এখনই মুক্তি পাবেন না সবেক প্রধান বিচারপতি।

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন। এ ছাড়াও তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগসহ বিধিবহির্ভূতভাবে প্লট গ্রহণের অভিযোগে গত বছরের আগস্টে খায়রুল হকের বিরুদ্ধে মামলা করে দুদক।

দুই বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশন সন্তুষ্ট। তবে জুলাই মানবতাবিরোধী অপরাধের অনেক মামলার তদন্তই শেষ হয়নি এখনও। দেড় বছরের বেশি সময় ধরে গ্রেপ্তার থাকলেও সুনির্দিষ্ট...
বিশ্বকাঁপানো হলি আর্টিজান বেকারির জঙ্গি হামলার কথা নিশ্চয়ই ভুলে যায়নি দেশের মানুষ। দশ বছর আগের এই ঘটনায় দণ্ডপ্রাপ্ত ৬ আসামি বেকসুর খালাসের আবেদন করেছে উচ্চ আদালতে। বিচারিক আদালত তাদের...
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১৩০ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেল তদন্ত...
পুলিশের কেউ গোপনে ফ্যাসিবাদীদের সহযোগিতা করলে প্রয়োজনে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর