সংসদ নির্বাচনে কারচুপির প্রমাণ মেলেনি: ইইউ

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পিএম

বাংলাদেশের জাতীয় নির্বাচনে কারচুপির কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। কিছু অসংগতি ছাড়া নির্বাচন প্রক্রিয়া ও গ্রহণযোগ্যতা নিয়েও সন্তুষ্ট ইইউ। মঙ্গলবার রাজধানীতে সংবাদ সম্মেলনে নির্বাচন পর্যবেক্ষণের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে ইইউ। ভবিষ্যৎ নির্বাচনের জন্য ১৯টি সুপারিশও দিয়েছে সংস্থাটি।

দুই মাস পর্যবেক্ষণের পর বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিল ইউরোপীয় ইউনিয়ন। কিছু অসংগতি ছাড়া পুরো নির্বাচন প্রক্রিয়া ও গ্রহণযোগ্যতা নিয়ে সন্তুষ্ট সংস্থাটি।

ইইউয়ের চিফ অবজার্ভার ইভার্স ইজাবস বলেন, এবারের নির্বাচন যেমন বিশ্বাসযোগ্য হয়েছে, তেমনি দক্ষতার সাথে পরিচালিত হয়েছে।

ইভার্স বলেন, “বাংলাদেশের এবারের নির্বাচন সবার প্রশংসা পেয়েছে। নির্বাচন কমিশন পক্ষপাতমুক্ত হয়ে সব অংশীজনদের নিয়ে সুষ্ঠু নির্বাচন করতে পেরেছে। গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়েছে।”

ইইউ মনে করে, নির্বাচনে কিছু অসংগতি থাকলেও কারচুপির মতো অভিযোগের ভিত্তি নেই। পোস্টাল ব্যালটে ভোটের প্রক্রিয়াকে স্বাগত জানায় ইউরোপীয় ইউনিয়ন।

ইভার্স ইজাবস বলেন, “কারচুপির অভিযোগের কোনো প্রমাণ আমরা পাইনি। কিছু অসংগতি সব দেশের নির্বাচনেই হয়। তবে এবারের নির্বাচনে গ্রহণযোগ্যতা বেশি। পোস্টালের মাধ্যমে ভোটের উদ্যোগ প্রশংসনীয়। তারা সব প্রবাসীর ভোট নিতে না পারলেও সাধ্যমতো চেষ্টা করেছে।”

নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা ছাড়াও কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক ৬৪টি জেলায় ঘুরে এ প্রতিবেদন চূড়ান্ত করেন।

বাংলাদেশিদের ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশকে এখন ‘সেইফ কান্ট্রি’ (নিরাপদ দেশ) হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশনার ম্যাগনাস...
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণে আজ সোমবার বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়েছে। 
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কোন ধাপ কবে হবে, তা আগামী সোমবার জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে বিশ্বের ৩০তম অর্থনীতির দেশ হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। রোববার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর