ট্রেনে ঈদ যাত্রা: কোনদিন মিলবে কোন রুটের টিকিট

আপডেট : ০৫ মে ২০২৬, ০৬:৫৩ পিএম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামী ১৩ মে থেকে শুরু হতে যাচ্ছে। সেদিন ২৩ মে যাত্রার টিকিট বিক্রি করা হবে। আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন রেলপথ সচিব ফাহিমুল ইসলাম।

একইভাবে ২৪ মে যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৪ মে এবং ২৫ মে যাত্রার টিকিট কেনা যাবে ১৫ মে থেকে। অনুরূপভাবে, ২৬ মে ও ২৭ মে যাত্রার টিকিট বিক্রি শুরু হবে যথাক্রমে ১৬ মে ও ১৭ মে তারিখে।  

ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি প্রসঙ্গে রেলপথ সচিব ফাহিমুল ইসলাম মুঠোফোনে ইনডিপেনডেন্ট টিভিকে বলেন, 'যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে নন-এসি বগির মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।' 

তিনি আরও জানান, এবার ঈদযাত্রায়, টিকিট সহজে কাটার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে। এসব টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি হবে। একজন যাত্রী ঈদে অগ্রিম এবং ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন।

উল্লেখ্য, ঈদ ফেরত যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে তারিখে। ওই দিন মিলবে ৩১ মে যাত্রার টিকিট। অনুরূপভাবে, ১ জুন, ২ জুন, ৩ জুন ও ৪ জুন তারিখের ফেরার টিকিট বিক্রি শুরু হবে যথাক্রমে ২২ মে, ২৩ মে  ২৪ মে ও ২৫ মে তারিখে।

ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের জন্য ক্ষমতা চাইলেন রেলপথ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এক পোস্টে...
রেলের ই-টিকিট কিনতে গিয়ে দেশের নাগরিকের তথ্য চলে যাচ্ছে দেশের বাইরে। এতে আর্থিক প্রতারণা এবং সাইবার অপরাধের ঝুঁকিতে সামরিক ও গোয়েন্দার বাহিনীর সদস্য সহ ৮৫ লাখ মানুষের তথ্য। যা ডার্ক ওয়েবে ছড়িয়ে...
রেলের অনলাইন টিকেট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার ১ থেকে ৫ দিন আগেই তা ব্লক করার সুযোগ রয়েছে। আর সেই ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ থাকে ভেন্ডর প্রতিষ্ঠান সহজ ডট কমের কর্মীদের...
দুই বছর পর ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হচ্ছে খুলনা-কলকাতাগামী ‘বন্ধন’ ট্রেন। সম্প্রতি দুই দেশের ট্রেন চলাচলে আলোচনা হয়েছে। তবে এখনো দিনক্ষণ ঠিক হয়নি।   
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর