দুর্নীতিবিরোধী অঙ্গীকার বাস্তবায়নে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী: ইফতেখারুজ্জামান

২০২৮ সালে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক কনফারেন্স বাংলাদেশে আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান নীতিগতভাবে একমত হয়েছেন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ কথা জানান।

আপডেট : ০৭ মে ২০২৬, ০৩:০০ পিএম

২০২৮ সালে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক কনফারেন্স বাংলাদেশে আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান নীতিগতভাবে একমত হয়েছেন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ কথা জানান।

ইফতেখারুজ্জামান জানান, দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক কনফারেন্সটি বাংলাদেশে আয়োজনে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করে টিআইবি। এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন প্রধানমন্ত্রী। 

এই কনফারেন্সের মাধ্যমে সরকারের দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকার ও প্রতিশ্রুতির প্রকাশ ঘটবে বলেও আশা প্রকাশ করেন ড. ইফতেখারুজ্জামান। তিনি জানান, ২০২৮ এ অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কনফারেন্সটি বাংলাদেশে আয়োজনে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছে টিআইবি। 

ইফতেখারুজ্জামান আরও জানান, সরকারের দুর্নীতিবিরোধী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। ইশতেহার ও জুলাই সনদে উল্লেখিত সুশাসন ও দুর্নীতিবিষয়ক অঙ্গীকার বাস্তবায়নে টিআইবি বেশ কিছু পরামর্শ দিয়েছে। অঙ্গীকারগুলো বাস্তবায়নে সরকার সাধ্যমতো কাজ করবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
 
 

বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এই প্রত্যাশার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ বিষয়ে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে উপস্থিত...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ। আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর