সীমান্তে পুশইন নিয়ে বাড়ছে উদ্বেগ, কড়া নজরদারির পরামর্শ বিশ্লেষকদের

অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর নামে বাংলাদেশে ভারতীয় নাগরিকদের পুশইন করা বিজেপির একটি রাজনৈতিক অপকৌশল। এমনটাই মনে করেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। তাদের মতে, রাতের আধারে নিরীহ মুসলিমদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দিয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে ভারত। পুশইন ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানের পাশাপাশি কূটনৈতিক তৎপরতা জোরদার করার পরামর্শ বিশ্লেষকদের।

আপডেট : ১১ মে ২০২৬, ১০:৫২ এএম

অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর নামে বাংলাদেশে ভারতীয় নাগরিকদের পুশইন করা বিজেপির একটি রাজনৈতিক অপকৌশল। এমনটাই মনে করেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। তাদের মতে, রাতের আধারে নিরীহ মুসলিমদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দিয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে ভারত। পুশইন ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানের পাশাপাশি কূটনৈতিক তৎপরতা জোরদার করার পরামর্শ বিশ্লেষকদের।

গেল কয়েক বছরে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি সন্দেহে অনেককে বাংলাদেশে পুশব্যাক করেছে ভারত। বিশ্লেষকদের অভিমত, অবৈধ অনুপ্রবেশকারীদের নিজ দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক রীতি বা আইন-কোনোটারই তোয়াক্কাই করছে না ভারত। 

মূলত বিজেপি সরকারের আসলেই ভারতীয় মুসলিমদের অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে দেশ থেকে বিতাড়ন শুরু হয়। এর মধ্যে ভারতে পাস হয় নাগরিকত্ব সংশোধনী বিল সিএএ। যা পুশব্যাক প্রক্রিয়াকে জোরদার করে।

ভারতের এই বিতর্কিত পুশব্যাক নীতিকে এক প্রকার ধর্মীয় সংঘাত হিসেবেই দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আকমল হোসেন।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ড. আকমল হোসেন বলেন, ‘ভারত তাদের বিষয়ে তো কথা বলছে না। তারা বলছে যে, নাগরিবত্ব আইনে এই মানুষদের কাভার করছে, কিন্তু মুসলিমদের ব্যাপারে তারা বলছে না। বিষয়টা হচ্ছে হিন্দু–মুসলিম সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হচ্ছে।’

বাংলাদেশি তকমা দিয়ে মিয়ানমারের অনেক রোহিঙ্গা শরাণার্থীকেও বাংলাদেশে পুশইন করেছে ভারত। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এভাবে এক দেশের নিবন্ধিত শরণার্থীদের নিজ দেশে পরিবর্তে অন্য দেশে পুশইন করা সম্পূর্ণ বেআইনি। এতে হুমকিতে পড়ছে দুই দেশের নিরাপত্তা। 

নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী বলেন, ‘এসব মানুষের অধিকাংশ দেখবেন সীমান্তের গরীব মানুষ। এদের জন্য বলার কেউ নেই। সুতরাং এদের নিয়ে এ ধরনের খেলা অত্যন্ত অমানবিক। এবং এগুলো যদি ঘটে থাকে কিংবা ঘটনা শুরু হয়, তাহলে আমার মনে হয় তা সঙ্গে সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের নজরে আনা উচিত। এ ছাড়া আমাদের সীমন্তরক্ষী বাহীনিও আরও সজায় থাকবে।’

এই মুহুর্তে বাংলাদেশ লাগোয়া ভারতের তিন রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় বিজেপি ক্ষমতায়। তাই বাংলাদেশকে পুশইন নিয়ে আরও সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
শেখ হাসিনার আত্মসমর্পণ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ব্যক্তিগতভাবে দেশে ফেরার সুযোগ নেই। তাঁকে বাংলাদেশে আনতে হলে ভারত সরকারকেই আনুষ্ঠানিকভাবে...
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, আগামী ডিসেম্বরে দেশে ফিরে আওয়ামী লীগের নেতাদের নিয়ে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তাঁর। দেশে ফেরা, বিচার, আওয়ামী লীগ এবং বাংলাদেশ-ভারত...
দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের কারণে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) ক্ষতিগ্রস্ত না করার আহ্বান জানিয়েছে ঢাকা। সংগঠনটিকে গতিশীল করতে এখন দৃঢ় নেতৃত্বের প্রয়োজন এবং এ ক্ষেত্রে সব...
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
 গোল উৎসব হয়েছে ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বুকায়ো সাকার হ্যাটট্রিকে, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড। প্রথমার্ধে ১ গোলও দিতে না পারা ফরাসিরা, দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর