আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত নেতা-কর্মীরা

আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন কার্যক্রম উদ্বোধন, জনসভাসহ বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর। দলীয় প্রধানকে সফর ঘিরে উচ্ছ্বসিত বিএনপির জেলা পর্যায়ের নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি চূড়ান্ত করছে প্রশাসন। এ নিয়ে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আপডেট : ১৬ মে ২০২৬, ০৯:৩০ এএম

আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন কার্যক্রম উদ্বোধন, জনসভাসহ বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর। দলীয় প্রধানকে সফর ঘিরে উচ্ছ্বসিত বিএনপির জেলা পর্যায়ের নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি চূড়ান্ত করছে প্রশাসন। এ নিয়ে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজ শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সদরের শাহ-মাহমুদপুর ইউনিয়নে একটি খাল পুনঃখননের উদ্বোধন করবেন তারেক রহমান।

দলীয় প্রধানের আগমন ঘিরে উজ্জীবিত বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা। এ নিয়ে উৎসবভাব বিরাজ করছে দলীয় বিভিন্ন সভায়। উন্নয়নের পাশাপাশি, সাংগঠনিক পর্যায়ে ত্যাগীদের মূল্যায়নে তারেক রহমানের নজর চান কর্মীরা।

স্থানীয় এক নেতা বলেন, এখানে খাল খনন কর্মসূচি হবে। দীর্ঘদিন পর তিনি চাঁদপুরের মাটিতে পা রাখবেন। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক ঘেঁষে দাঁড়াবেন বিএনপির নেতা-কর্মীরা। চাঁদপুরের অর্থনৈতিক উন্নয়নে একটি ইপিজেড, নদী ভাঙন রোধ, স্টেডিয়াম নির্মাণসহ বিভিন্ন দাবি জানাবেন তারা। 

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘অল ইপিজেড করার মতো একটি উপযুক্ত জায়গা। তাতে করে চাঁদপুরের যারা কর্মসংস্থান পেতে কষ্ট হতো, বিভিন্ন জেলাতে যেতে হতো, সেই কষ্টের আর প্রয়োজন হবে না। 

চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মমিনুল হক বলেন, ‘তাঁর আগমন উপলক্ষে আমরা মাঠে থাকবো। তাঁর আগমন নিয়ে কর্মীরা বেশ উজ্জীবিত। জনগণের কল্যাণের জন্য উনি (প্রধানমন্ত্রী) ১৭ কিলোমিটার খাল খনন কর্মসূচি দিয়েছেন।’

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সিসি ক্যামেরায় নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া এলাকাভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, ‘আমরা তাঁর আগমন উপলক্ষে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট সকল দপ্তরের সাথে সমন্বয় করে নিবিরভাবে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি।’

এর আগে ২০০৪ সালে বিএনপির নেতা হিসেবে চাঁদপুর সফর করেন তারেক রহমান।

জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একদিনে দেশের তিনটি বিভাগ সফর করবেন। আগামী ২০ অক্টোবর রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর