টেলিটক বিক্রি নয়, বিনিয়োগকারী খুঁজছে সরকার: টেলিযোগাযোগমন্ত্রী

আপডেট : ১৬ মে ২০২৬, ০৯:১৬ পিএম

রাষ্ট্রায়ত্ত টেলিকম প্রতিষ্ঠান টেলিটক বিক্রি করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রী ফকির মাহবুব আনাম। তবে সংস্থাটির জন্য বিনিয়োগকারী খোঁজা হচ্ছে বলেও জানান তিনি। শনিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা জানান মন্ত্রী।

রাজধানীর একটি হোটেলে টেলিকম খাতের ভবিষ্যৎ ও নতুন সরকারের ভাবনা নিয়ে এক গোলটেবিল আলোচনার আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ-টিআরএনবি ।

গবেষণা প্রতিবেদনে দেশের টেলিকম খাতের পরিস্থিতি তুলে ধরে ডিজিটাল অর্থনীতি বিনির্মাণের পরামর্শ দেন রবির হেড অব রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স।

মুখ্য আলোচকের বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এমদাদ উল বারী বলেন, নতুন লাইসেন্সিং প্রথায় কোনো প্রতিষ্ঠানের একক আধিপত্য থাকবে না। এসময়, স্পেকট্রাম বরাদ্দে কোন বিশেষ গোষ্ঠিকেসুবিধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।

এমদাদ উল বারী বলেন, ‘নিয়ম মেনেই টেলিটককে স্পেকট্রাম দেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, জিডিপিতে টেলিকম খাতের অবদান ৮ শতাংশ থেকে ১৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে সরকারের।

তিনি বলেন, ‘২০৩৫ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এবং বিশ্বে শীর্ষ ২০টি টেলিকম দেশের তালিকায় যাওয়ার লক্ষ্যে একটি পলিসি রোডম্যাপ তৈরি হচ্ছে।’

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘সরকার ফাইভ জি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে দেশের গ্রামীণ পর্যায়ে নিয়ে যেতে গুরুত্বের সাথে কাজ করছে।’

তিনি বলেন, ‘টেলিটককে বিক্রি করার পরিকল্পনা সরকারের নেই। তবে এর জন্য বিনিয়োগকারী খোঁজা হচ্ছে।’

সবার জন্য দ্রুতগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে সরকার চেষ্টা চালাচ্চে বলে জানান মন্ত্রী।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআর) বাস্তবায়নের ফলে সারা দেশে মোবাইল হ্যান্ডসেট ব্যবহারকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তাই এনইআর বাস্তবায়ন আপাতত বন্ধ রাখা হোক। গণমাধ্যমে পাঠানো এক...
এনইআইআর চালুর পরও আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন করা মোবাইল ফোন বন্ধ হবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়। ডেটা মাইগ্রেশন ও নিরাপত্তা জোরদারের কাজ চলছে বলে জানানো হয়।
নতুন তিনটি স্তরে ইন্টারনেটের দাম কমছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এরইমধ্যে তিনি দেশের বেসরকারি মোবাইল অপারেটরদের ইন্টারনেটের...
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। গতকাল কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সার্ভিস দুই ক্ষেত্রেই কোম্পানিগুলোর...
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৯ হাজার ২৪৯ রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯...
ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন একটি ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত...
কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বায়ু দূষণের অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার কারণে বাড়ছে দাবানলের ঝুঁকি।
আর্জেন্টিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ফাইনালের আগে কি না অনুশীলনে দেখা গেল, ইয়ামালের বাঁ উরুতে ব্যান্ডেজ। এতে বার্সায় খেলা রাইট উইঙ্গারকে নিয়ে তৈরি হয় শঙ্কা। ফাইনালে খেলতে পারবেন কি না, এমন প্রশ্নও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর