সংবিধান সংশোধন কমিটিতে থাকছে না বিরোধীদলীয় জোট, আলোচনায় সমাধানের আশা

আপডেট : ১৯ মে ২০২৬, ১০:২৬ এএম

সংবিধান সংশোধনের জন্য প্রস্তাবিত বিশেষ সংসদীয় কমিটিতে থাকবে না বিরোধীদলীয় জোট। তারা চাইছে সংবিধান সংস্কার। দলটি এরই মধ্যে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্তও নিয়েছে।

এদিকে, আইনি বিষয় বিবেচনা সাপেক্ষে আলোচনা ও বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধনের পক্ষে কথা বলেন সরকারদলীয় চিফ হুইপ।

সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করতে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনেই আনুষ্ঠানিক প্রস্তাব দেয় সরকার-দলীয় জোট। সিদ্ধান্ত হয় ১৭ সদস্যের কমিটিতে থাকবেন সরকারদলীয় জোটের ১২ ও বিরোধীদলীয় জোট থেকে ৫ জন।

তবে তাৎক্ষণিকভাবে বিরোধী জোটের পক্ষ থেকে কারও নাম দেওয়া হয়নি। আটকে যায় বিশেষ কমিটি গঠন। বিষয়টি নিয়ে সংসদ অধিবেশনে দুই জোটের নেতারা পাল্টাপাল্টি যুক্তিও তুলে ধরেন।

জামায়াতে ইসলামী বলছে, সংবিধান সংশোধন নয়, সংস্কারের পক্ষে তাদের অবস্থান। সংস্কার প্রক্রিয়া জনগণের আকঙ্ক্ষার সঙ্গে জড়িত বলেও দাবি দলটির। এতে সমর্থন আছে এনসিপিরও।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, সংবিধান সংস্কার কমিটি হবে, সরকার করেছে সংবিধান সংশোধন কমিটি। এখানেই বিরাট একটা পার্থক্য আছে। আমরা সংশোধন কমিটিতে গেলে, সংস্কারের বিষয়ে একটা বড় ব্যাপার রয়েই গেছে; এটা ডার্কে চলে যাবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, যতগুলো সাংবিধানিক সংকট তৈরি করা হয়েছে, যতগুলো অন্যায় হয়েছে, একটি কথাও সংবিধানের বাইরে গিয়ে বলা আসলে অসম্ভব। শেখ হাসিনা সাংবিধানিকভাবেই দেশে স্বৈরাচার কায়েম করেছিল।

তবে, আলোচনার মাধ্যমেই বিষয়টির সমাধান হবে বলে জানান সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।  তিনি বলেন, আমি মনে করি এটা কোনো সমস্যা না, এটা শিগগিরই সমাধান হবে। একটা কমিটি হয়েছে, এই সংবিধান সংশোধন হবে।

বিভিন্ন বিষয়ে বিরোধী দলের সঙ্গে ঐক্যের ভিত্তিতেই দেশ গড়ার প্রত্যাশার কথাও জানান তিনি।

জাতীয় মানবাধিকার কমিশন-সংক্রান্ত প্রস্তাবিত বিলের প্রতিবাদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই ওয়াকআউট করেছেন জামায়াত–এনসিপিসহ বিরোধী দলের সংসদ সদস্যরা। বৃহস্পতিবার সংসদের আইন প্রণয়ন কার্যাবলির শুরুতেই, সরকারি দলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে...
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি প্রশ্ন পাওয়া গেছে। বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রথম দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্য ঘিরে হট্টগোল হয়েছে। বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলের সংসদ সদস্যদের ওপর হামলার ঘটনায় হওয়া...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর