বরাদ্দ থাকলেও হামের টিকা কেনেনি অন্তর্বর্তী সরকার: ইউনিসেফ

আপডেট : ২০ মে ২০২৬, ০৫:৩৩ পিএম

হামের টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করেছে এবং অন্তত ৫ বার চিঠি দিয়েছে ইউনিসেফ। বাজেটে বরাদ্দ থাকলেও চাহিদা অনুযায়ী টিকা কেনেনি সরকার—এমন দাবি ইউনিসেফের। সংস্থাটি বলছে, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কেনার সিদ্ধান্ত নেওয়ায় এই সংকট প্রকট হয়। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।

গত ১৫ মার্চ থেকে হঠাৎ বাড়তে থাকে হামের প্রকোপ। এতে আক্রান্ত হয়েছে প্রায় ৭০ হাজার মানুষ এবং মারা গেছে ৪৮১টি শিশু।

টিকা কেনায় গাফিলতির অভিযোগ প্রসঙ্গে সম্প্রতি একটি গণমাধ্যমে উঠে আসে যে, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দুই দিন আগে সরকারকে টিকার সংকটের কথা জানায় ইউনিসেফ। এমন তথ্য ভুল দাবি করে সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি বলছেন, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কয়েকবার সরকারকে সতর্ক করা হয়েছে।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, ‘আমরা ২০২৪-এর আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ-ছয়টি চিঠি পাঠিয়েছি, যার মধ্যে শেষ চিঠিটি নতুন সরকার দায়িত্ব নেওয়ার ঠিক আগে পৌঁছেছিল। আমি অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা এবং কর্মকর্তাদের সঙ্গে অন্তত ১০ বার বসেছি এবং টিকার বিষয়ে সতর্ক করেছি।’

সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, টিকা কেনার জন্য পর্যাপ্ত বরাদ্দ ছিল। তবে ক্রয়সংক্রান্ত জটিলতা তৈরি করা হয়। তদন্তে এর আসল কারণ বেরিয়ে আসবে বলেও মনে করেন রানা ফ্লাওয়ার্স।

রানা ফ্লাওয়ার্স বলেন, ‘অর্থসংকটের কারণে টিকা কেনা যায়নি, বিষয়টি এমন নয়। তখনকার বাজেটে টিকা কেনার জন্য বরাদ্দ ছিল। তবে কোনো কারণে পর্যাপ্ত টিকা কেনেনি সরকার। তদন্তে সব বেরিয়ে আসবে বলে আমি আশা করি।’

ইউনিসেফের তথ্য অনুযায়ী, প্রতি বছর হামের টিকার চাহিদা ৭ কোটি। অথচ ২০২৫ সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত টিকা এসেছে মাত্র ১ কোটি ৭৮ লাখ। এ ছাড়া আর কোনো টিকাই আসেনি। এ সময় পোলিও নিয়েও নিজের উদ্বেগের কথা জানান রানা ফ্লাওয়ার্স।

জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিভিআইপি প্রটোকল পান, তবে অনেক বেশি ব্যক্তিগত সফর করায় সব সময় সেই সুবিধা দেওয়া সম্ভব হয় না। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয় মন্তব্য করে এই বই বিক্রির নিন্দা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর