‘বিচারহীনতার সংস্কৃতি ও দীর্ঘসূত্রতায় বাড়ছে ধর্ষণ ও যৌন নির্যাতন’

বিচারহীনতার সংস্কৃতি ও দীর্ঘসূত্রতায় বাড়ছে ধর্ষণ ও যৌন নির্যাতন। এছাড়া, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের অভাবে বাড়ছে নৃশংসতা। পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনা বিশ্লেষণ করে এমন মন্তব্য করেছেন মানসিকে রোগ বিশেষজ্ঞরা। এ ধরনের অপরাধকে সামাজিক ও রাষ্ট্রীয় সংকট বলছেন অপরাধ বিশ্লেষকেরা।   

আপডেট : ২০ মে ২০২৬, ০৯:৩৮ পিএম

বিচারহীনতার সংস্কৃতি ও দীর্ঘসূত্রতায় বাড়ছে ধর্ষণ ও যৌন নির্যাতন। এছাড়া, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের অভাবে বাড়ছে নৃশংসতা। পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনা বিশ্লেষণ করে এমন মন্তব্য করেছেন মানসিকে রোগ বিশেষজ্ঞরা। এ ধরনের অপরাধকে সামাজিক ও রাষ্ট্রীয় সংকট বলছেন অপরাধ বিশ্লেষকেরা।   

পল্লবীর আট বছরের শিশু রামিসা। তাকে ধর্ষণ ও হত্যার অভিযোগ স্বীকার করেছে প্রতিবেশি সোহেল রানা। এই হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সোহেল রানার স্ত্রী স্বপ্নাকেও। শিশটির মরদেহ লুকিয়ে ফেলতে মাথা বিচ্ছিন্ন করে দুজনে। 

মানিসক রোগ বিশেষজ্ঞ ডা. মেখলা সরকার বলেন, ‘একজন অপরাধী ইনসিকিউর ফিলিং থেকে নানা ধরনের অপরাধ প্রবণ হয়ে উঠতে পারে। তার এই অপরাধের মধ্যে একটা গ্রাডিফিকেশন আছে, এই গ্রাডিফিকেশনের যে আনন্দ সেটার ভেতরেও সে ঢুকে যেতে পারে।’ 

অপরাধ বিশ্লেষকদের মতে, বিকৃত যৌনচারের স্বীকার হয়েছে শিশু রামিসা। এছাড়া, হত্যা ও মরদেহ লুকানোর চেষ্টাকে ব্যাখ্যা করছেন পরিকল্পিত অপরাধ হিসেবে। এ ধরনের হত্যাকাণ্ডকে মানবিক ও সামাজিক সংকট বলছেন বিশ্লেষকেরা।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলোজি বিভাগের চেয়ারম্যান রেজাউল করিম সোহাগ বলেন, ‘একজন ক্রিমিনাল ফাস্ট টাইম ক্রিমিনাল থাকে। কিন্তু পরবর্তীতে সে এই অপরাধটা বার বার করতেছে, সে উফেন্ডার (অপরাধী) হচ্ছে, সে আস্তে আস্তে ফাস্ট টাইম উফেন্ডার থেকে হেভিচুয়াল উফেন্ডার হয়ে যাচ্ছে। এই হেভিচুয়াল উফেন্ডার পথে যাওয়ার আগে আমাদের থামিয়ে দিতে হবে।’   

বিশেষজ্ঞের মতে, অপরাধীর অতীত ঘাটলেই বেরিয়ে আসবে বর্বরতার কারণ। অভিযুক্ত সোহেল রানা ও স্বপ্নার সামাজিক, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের ঘাটতি রয়েছে বলে মনে করেন তিনি।  

মানিসক রোগ বিশেষজ্ঞ ডা. মেখলা সরকার বলেন, ‘ওই অপরাধীর (সোহেল রানা) মূল্যবোধের জায়গায় একটা বড় ফাঁক-ফোকর ছিল। অথ্যাৎ সে যেখানে বেড়ে উঠেছে সেখানে এরকম অনেক বড় ধরনের অপরাধ দেখে বেড়ে উঠেছে। ফলে স্বাভাবিক মানুষের মতো গড়ে ওঠার যে ব্যাপারটা সেটা তার তৈরি হয়নি।’
 
সমাজবিজ্ঞানীরা বলছেন, নৃশংসতা রোধে অপরাধীর দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া জনসচেতনতার দায়িত্ব নিতে হবে রাষ্ট্র ও সমাজকে। 

দুই বছরেও লুটের ১৩শর বেশি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। কারাগার থেকে পালানো প্রায় সাতশ বন্দিও এখন পর্যন্ত অধরা। ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হত্যাকাণ্ডে লুটের অস্ত্র ও পলাতক আসামিদের সম্পৃক্ততায়...
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ সোমবার। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণার কথা রয়েছে।
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রাথমিক সম্পৃক্তা পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তবে...
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিদ্যুতের মিটার খুলে নেওয়ার পরও এক গ্রাহকের নামে বিলের কাগজ এসেছে। মিটারবিহীন সংযোগে আগস্ট মাসের জন্য ৬৯২ টাকার বিল পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী গ্রাহক। গত...
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন একটি হোটেলের কক্ষ থেকে চীনের এক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ছয় সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান। এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিউনিশিয়ায় দায়িত্ব পালন করা মার্কিন সাবেক রাষ্ট্রদূত জোয়ে হুড। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী...
জ্বালানির জন্য সরকার বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আলোচনা সভায় তিনি এ কথা জানান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর