শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট : ২২ মে ২০২৬, ১০:৩৮ পিএম

প্রায় দুই দশক পর ময়মনসিংহের ত্রিশালে আবারো জাতীয় পর্যায়ে উদযাপিত হতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। এ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ময়মনসিংহ যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনের পাশাপাশি প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ত্রিশালে এখন উৎসবের আমেজ। 

১৯১৪ সালে দারোগা রফিজ উল্লাহর হাত ধরে বর্ধমানের আসানসোল থেকে ময়মনসিংহের ত্রিশালের কাজির শিমলা গ্রামে আসেন কিশোর নজরুল। এখানে এক বছর কাটানোর পর, নামাপাড়া বিচতিয়া বেপারি বাড়ি যান নজরুল। সেখানেই তিনি ভর্তি হন দরিরামপুর হাইস্কুলে। কবির স্মৃতিবিজড়িত এ স্কুল ঘিরেই চলছে জাতীয়ভাবে তাঁর জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি।

তিনদিনের অনুষ্ঠানে থাকবে আলোচনা, নাচ, গান, আবৃত্তি এবং পালা। আয়োজনে আরও থাকছে নজরুল মেলা ও বইমেলা। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। 

এ প্রসঙ্গে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী ত্রিশাল উপজেলায় জাতীয়ভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন। এ লক্ষ্যে আমরা ব্যাপক প্রস্তুতি নেওয়ার কাজ ইতোমধ্যে শুরু করেছি। নিরাপত্তার বিষয় পর্যালোচনা করে আমরা প্রতিটি বিষয় বিবেচনা করে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। ভেন্যু সুসজ্জিতকরণের জন্য কার্যক্রম চলমান রয়েছে।'

ত্রিশালে পা রেখেই ১৯৭৯ সালে বাবা জিয়াউর রহমানের খনন করা দরিয়ার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে নজরুলজয়ন্তীর তিনদিনের আয়োজনে বক্তব্য রাখবেন তিনি।

এ বিষয়ে ত্রিশালের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, '(প্রধানমন্ত্রী) খাল খনন শেষ করে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে কথা বলবেন এবং সবশেষে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।'  

এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ত্রিশালে তিনবার জাতীয় কবির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তাঁর দেওয়া ঘোষণার বাস্তবায়নই আজকের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এবার একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর এবং মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবি স্থানীয়দের।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ...
সংস্কৃতি ও ঐতিহ্য আরও বেশি করে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি যথাযথভাবে তুলে ধরা যাচ্ছে না। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘এ ধরনের উদ্যোগ অন্যদেরও ভালো কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
অপতথ্য, গুজব আগামীর সাংবাদিকতার জন্য বড় হুমকি বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন সদস্য বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর