তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০২ জুন ২০২৬, ০৭:২৮ পিএম

উনসত্তরের গণ-অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন সাত বারের এই সাবেক সাংসদ।

আজ বিকেলে তৃতীয় জানাজা শেষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয় তাঁর মা মরহুমা ফাতেমা আজাহার ও স্ত্রী আনোয়ারা আহমেদের পাশে। এর আগে দুপুর আড়াইটার দিকে তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় ভোলা সরকারি স্কুল মাঠে।  

পরিবার ও আত্মীয়স্বজনের পাশাপাশি তোফায়েল আহমেদের জানাজায় অংশ নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জেলার সর্বস্তরের সাধারণ মানুষের অংশগ্রহণে তাঁর নামাজে জানাজায় নামে মানুষের ঢল। এসময় মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। 

এর আগে আজ দুপুরে হেলিকপ্টারে তাঁর মরদেহ ভোলায় এসে পৌঁছালে তাঁকে শেষ বারের মতো দেখতে জমায়েত হয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ ভোলার সাধারণ মানুষ। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তোফায়েল আহমেদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

গতকাল সোমবার বেলা সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে মারা যান বর্ষীয়ান এই নেতা। এরপর সন্ধ্যায় ঢাকার ধানমন্ডির তাকওয়া জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে ভোলা থেকে সাত বার সাংসদ নির্বাচিত হয়েছেন। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়য়ের মন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত ও  মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।...
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। শুক্রবার লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আগামী ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত এ আবেদন করা যাবে।
চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ মিলেছে। এ হার গত বছরের চেয়ে প্রায় ৪ শতাংশ। ৩ থেকে ৪ বছর ধরে ক্রমাগত বাড়ছে এ সংখ্যা। 
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর