বাংলাদেশে সমরাস্ত্র কারখানা তৈরিতে সহযোগিতা করবে তুরস্ক

বাংলাদেশে সমরাস্ত্র কারখানা তৈরিতে সহযোগিতা করতে চায় তুরস্ক। ঢাকা সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানা জানিয়েছেন, বাণিজ্য বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে প্রতিরক্ষা ও শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ আছে। 

আপডেট : ০৫ জুন ২০২৬, ০৪:৫৫ পিএম

বাংলাদেশে সমরাস্ত্র কারখানা তৈরিতে সহযোগিতা করতে চায় তুরস্ক। ঢাকা সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানা জানিয়েছেন, বাণিজ্য বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে প্রতিরক্ষা ও শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ আছে। 

আজ শুক্রবার সকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, ঢাকা বিশ্বাস করে দেশের বাইরে বাংলাদেশের বন্ধু ও অংশীদার রয়েছে, কোনো প্রভু নয়। 

স্বনির্ভর প্রতিরক্ষা শিল্পের ভিত গড়তে, গেল বছরের নভেম্বরে সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এই উদ্যোগের লক্ষ্য সামরিক ও আধা-সামরিক বাহিনীর ব্যবহারের জন্য ড্রোন, সাইবার প্রযুক্তিগত ব্যবস্থাসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদের চাহিদা পূরণ। তৈরির পাশাপাশি রপ্তানিও করতে চায় বাংলাদেশ। দীর্ঘ মেয়াদে এই প্রকল্প বাস্তবায়নে প্রয়োজন প্রায় ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ। 

বাংলাদেশের এই লক্ষ্য অর্জনে সহযোগী হতে চায় তুরস্ক। ঢাকায় বৈঠক শেষে এ তথ্য জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানা। 

হাকান ফিদানা বলেন, ‘আমরা দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও শক্তিশালী ও দূরদর্শী পর্যায়ে উন্নীত করার জন্য কাজ করে যাচ্ছি। দুই দেশের বাণিজ্য বর্তমানে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের। আমরা তা ২ বিলিয়ন ডলারে উন্নীত করার সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ আছে।’ 

রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি প্রত্যাবাসনে ঢাকাকে পূর্ণ সহযোগিতায় আশ্বাসও দিয়েছে আঙ্কারা। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, নিজেদের স্বার্থ রক্ষা করেই অন্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। 

মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে ঢাকা-আঙ্কারার মধ্যে সাংস্কৃতি বিনিময় ও ঐহিত্য রক্ষায় সই হয়েছে একটি সমঝোতা স্মারক। 

 

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটিতে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। এ ছাড়া বাংলাদেশের ৩৩৮টি...
চাকরির কথা বলে রাশিয়ায় নেওয়ার পর যুদ্ধে পাঠিয়ে ২০ বাংলাদেশির মৃত্যুর ঘটনায়, মূলহোতা মিজানসহ ২ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বুধবার বাহিনীটি জানায়, জাবালে নূর, এসআর এবং টিএস নামে ৩টি প্রতিষ্ঠানের...
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিভিআইপি প্রটোকল পান, তবে অনেক বেশি ব্যক্তিগত সফর করায় সব সময় সেই সুবিধা দেওয়া সম্ভব হয় না। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর