রামিসা হত্যা

আপিল নিষ্পত্তিতে বেঞ্চ গঠনের নির্দেশ প্রধান বিচারপতির

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৭:০৮ পিএম

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের অনুমোদন ও আপিল দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। রোববার থেকে কার্যকর হওয়া এই বেঞ্চে রামিসা হত্যা মামলা ছাড়াও পর্যায়ক্রমে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অন্যান্য মামলারও আপিল শুনানি হবে।

রোববার এক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

অ্যাটর্নি জেনারেল জানান, রামিসা হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ডের রায়ের পরপরই তিনি প্রধান বিচারপতির এজলাসে যান। সেখানে এই মামলায় ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত নিষ্পত্তির জন্য কার্যকর উদ্যোগ নিতে প্রধান বিচারপতিকে অনুরোধ করেন। এ সময় আশপাশের আরও কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী এ ধরনের মামলায় আলাদা বেঞ্চ গঠনের জন্য অ্যাটর্নি জেনারেলের বক্তব্যকে সমর্থন করেন।

আর তখনই প্রধান বিচারপতি আলাদা বেঞ্চ গঠনের নির্দেশনা দেন।

এদিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আপিল নিষ্পত্তির জন্য আলাদা বেঞ্চ গঠন করায় সন্তোষ প্রকাশ করেছেন অন্য আইনজীবীরা। তাঁরা বলেন, এর ফলে আলোচিত ফেনীর নুসরাত হত্যা, মাগুরার আসিয়া হত্যা মামলাসহ অন্যান্য মামলাও পর্যায়ক্রমে এই বেঞ্চে শুনানি হবে।

আইনজীবীরা জানান, প্রধান বিচারপতি বিশেষ এই পদক্ষেপ না নিলে স্বাভাবিক প্রক্রিয়ায় রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তি হতে এবং পেপারবুক তৈরির পর শুনানি শুরু হতে অন্তত আরও ছয় বছর অপেক্ষা করতে হতো।

এদিকে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, দ্রুততম সময়ে বিচারিক আদালতে রামিসা হত্যার রায় ঘোষণা করা বিচার বিভাগের জন্য মাইলফলক হয়ে থাকবে।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিয়োগ নিয়ে বিরোধের জেরে বিএনপিপন্থী আইনজীবীদের দুই গ্রুপের মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। 
সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিযোগে করা মামলায় ভবন মালিক সোহেল রানাসহ আট আসামির রায় আজ। মঙ্গলবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালতে মামলাটির রায় ঘোষণার কথা রয়েছে। 
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান...
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ সোমবার। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণার কথা রয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর