সীমান্ত পাহারার চেয়েও বড় চ্যালেঞ্জ সাইবার নিরাপত্তা: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সময়ে হাজার মাইল সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ। তিনি তথ্য ব্যবস্থাপনায় মহাপরিকল্পনার প্রয়োজনীয়তার পাশাপাশি গুজব ও তথ্য বিভ্রান্তি মোকাবিলার ওপরও গুরুত্বারোপ করেন।

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৭:৪৯ পিএম

বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার সকালে খিলগাঁওয়ে আনসার সদরদপ্তরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব মিডিয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’– এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে। মাইলের পর মাইল পাহারা দেওয়ার থেকেও এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।যুদ্ধ, নিরাপত্তা ও প্রতিরক্ষা শুধু সীমান্তের বিষয় নয়, তথ্য ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য ব্যবস্থাপনায় মহাপরিকল্পনা প্রয়োজন।’ 

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আজ ৬০ লাখের বেশি সদস্যের একটি বিশাল পরিবার। ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার, গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) এবং নগর প্রতিরক্ষা দল (টিডিপি) দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জাতীয় ও স্থানীয় নির্বাচন, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। তাদের এই নীরব আত্মত্যাগ ও সাফল্যের গল্প জনগণের সামনে তুলে ধরা অত্যন্ত প্রয়োজন মন্ত্য করে তিনি আশা প্রকাশ করেন, “প্রান্তিক কণ্ঠস্বর” সেই দায়িত্ব সফলভাবে পালন করবে।’

এ সময় সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তি থেকে রক্ষা করা জরুরি। এ বিষয়ে আনসার ভিডিপির অনলাইন মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বর ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা করি।’ 

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়াও রাশিয়ার বাইরে রূপপুর রসাটমের প্রথম প্রকল্প যেখানে অপারেটর...
গণমাধ্যমকে সরকার নিয়ন্ত্রণ করতে চায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য...
সাইবার অপরাধ দমনের লক্ষ্যে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। খসড়া এখনো চূড়ান্ত না হলেও ১৩ সেপ্টেম্বর সর্বসাধারণের মতামতের জন্য সংশোধনী প্রস্তাব প্রকাশ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি...
বাংলাদেশে মেটার একটি কার্যালয় খোলার জন্য প্রতিষ্ঠানটিকে আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর