দেশে খারাপ কিছু করার সক্ষমতা আওয়ামী লীগের নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০২:৪৬ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টাকা আছে, কিন্তু এই দেশে খারাপ কিছু করার সক্ষমতা তাদের নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার তথ্য অধিদপ্তরের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের টাকা আছে, কিন্তু এই দেশে খারাপ কিছু করার সক্ষমতা তাদের নেই। ইন্ডিয়ায় বসে যা করছে, তা কাজ করবে না। শেখ হাসিনা যেসব নির্দেশনা দিয়েছেন আগে, সেগুলোও কার্যকর হয়নি।

তিনি বলেন, এখনও যারা আওয়ামী লীগ করেন, মিছিল করতে আসেন, দুঃখ পাই। তাদের জীবনও মূল্যবান। প্রত্যেকের প্রতি এই আহ্বান জানাতে চাই। রাষ্ট্রের আইন যেন না ভাঙে।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ। অপেক্ষা করুন, আদালতে বিচার চলছে। বিচারে যদি দেখা যায়, তারা নিষিদ্ধ হচ্ছে না, তাহলে তারা কর্মকাণ্ড চালাতে পারবে।

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভায় হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

ওই হামলার প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে তথ্য উপদেষ্টা বলেন, নাহিদ ইসলাম একটা দলের প্রধান হিসেবে দায়িত্বশীল বক্তব্য দিতে পারতেন কিন্তু তিনি দিয়েছেন রাজনৈতিক বক্তব্য। তিনি বলেছেন, সরকার এর পেছনে আছে, কিন্তু তথ্য সঠিক নয়।

তিনি বলেন, কিছু মানুষ জুলাই নিয়ে কটূক্তি করছে, তবে এ কটূক্তি অপরাধ হিসাবে গণ্য করা হচ্ছে না। এটা ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হবে কিনা তা আলোচনা হতে পারে।

জাহেদ উর রহমান বলেন, জুলাই জাদুঘর ৫ আগস্ট খুলে দেওয়া হবে।

স্থানীয় সরকার নির্বাচন এ বছর অক্টোবরে শুরু হয়ে আগামী বছর অক্টোবর নাগাদ শেষ হবে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। 

দেশে পায়ে চালিত রিকশা বা প্যাডেল রিকশা সম্পূর্ণ নিষিদ্ধ করা, সাধারণ মানুষের জন্য নিরাপদ ব্যাটারিচালিত রিকশার অনুমোদন ও নীতিমালা প্রণয়ন এবং জনস্বাস্থ্য, পরিবেশ ও জাতীয় অর্থনীতি রক্ষায় প্রাইভেট কারের...
মক্কা প্রতিরক্ষা জোটে সদস্য রাষ্ট্র হিসেবে যোগদানের জন্য এখনও বাংলাদেশ কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ মঙ্গলবার রাজধানীতে তিনি সাংবাদিকদের...
মন্ত্রিসভা বৈঠকে নবম পে–স্কেল প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভা বৈঠকে...
স্থানীয় সরকার নির্বাচন
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে এখন মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ  ৭৭ হাজার ৬৪৩ জন। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর