থার্ড টার্মিনাল ১৬ ডিসেম্বর চালু নিয়ে অনিশ্চয়তা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ প্রায় শেষ হলেও ১৬ ডিসেম্বর অপারেশন শুরুর পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পরিচালনা ও গ্রাউন্ড হ্যান্ডেলিং চুক্তি, ক্যালিব্রেশন এবং জনবল নিয়োগে সময় লাগায় নির্ধারিত সময়ে টার্মিনাল চালু হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৮:৩১ পিএম

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ প্রায় শেষ। এরই মধ্যে শুরু হয়েছে প্রকল্পের জন্য নেওয়া ঋণের কিস্তিও। ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনালে অপারেশন শুরুর পরিকল্পনা বেবিচকের। তবে ডিসেম্বরে টার্মিনাল চালু করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানের সাথে আগামী মাসেই চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। সোমবার দুপুরে সংস্থাটির সদরদপ্তরে কর্মশালায় এ কথা জানান বেবিচক চেয়ারম্যান।  

তবে টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের জন্য জাপানের সাথে চুক্তি এখনো হয়নি। জাপানি কনসোর্টিয়ামের সাথে বেশ কয়েক দফা বৈঠক হলেও চুক্তির দিনক্ষণ ঠিক হয়নি।  

বেবিচক সদস্য (পরিচালন ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান জানান, চুক্তির পর টার্মিনালে বসানো বিভিন্ন যন্ত্র চালিয়ে পরীক্ষণ বা ক্যালিব্রেশনের কাজ শুরু করবে কনসোর্টিয়াম। নিয়োগ হবে লোকবল। বড় টার্মিনালের ক্ষেত্রে ক্যালিব্রেশনেই কয়েক মাস সময় লাগে। তাই ডিসেম্বরে টার্মিনাল চালু করা অনিশ্চিত। 

তবে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলছেন, সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরেই তৃতীয় টার্মিনাল উদ্বোধন করতে চান তারা। চালু হওয়ার পর প্রাথমিক পর্যায়ে ২৫ শতাংশ ফ্লাইট পরিচালনা হবে তৃতীয় টার্মিনাল দিয়ে। 

জুনে শুরু হয়েছে থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্পের জন্য নেওয়া ঋণের কিস্তি পরিশোধ। কিস্তি শেষ হবে ২০৫৬ সালে। 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ১৬ ডিসেম্বর আংশিকভাবে উদ্বোধন হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ মঙ্গলবার দুপুরে থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা জানান...
ত্রুটিমুক্ত হয়েছে ইতালির রোমে আটকা পড়া বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। ৩৫ ঘণ্টারও বেশি সময় পর যাত্রী নিয়ে ফিরছে ফ্লাইটটি। রোম থেকে ফ্লাইটটি বাংলাদেশ সময় বেলা রোববার সাড়ে ১২টার দিকে ঢাকায় পৌঁছাবে বলে...
সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’ আজ (শনিবার) থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে। আজ সকালে রিয়াদ এয়ারের প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি হযরত...
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা সরাসরি ফ্লাইট। রোববার রাত ২টা ২৯ মিনিটে ছেড়ে যায় প্রথম ফ্লাইট। বোয়িং সেভেন এইট সেভেন ড্রিমলাইনার...
ওবায়দুল কাদের, পরশ, সাদ্দামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার।
হরমুজ প্রণালিতে পানামার তেলবাহী ট্যাঙ্কার নৌ-মাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আইআরজিসি'র দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সেনাবাহিনী। তাদের মতে, গত মাসে ট্যাঙ্কারটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত...
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ছাদে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুন্ডলিতে ছেয়ে গেলে আতঙ্কিত হয়ে এদিক-সেদিক ছুটতে থাকে রোগীসহ স্বজনরা। ঘটনার পর পদদলিত হয়ে...
যেসব শিল্পী তাদের শিল্পকর্মের মাধ্যমে ফ্যাসিজমকে সহায়তা করেছে তারা প্রকৃত শিল্পী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘জাসাস’...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর