বেঁচে যাওয়া প্রায় ৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন হজযাত্রীরা: ধর্মমন্ত্রী

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের বেঁচে যাওয়া ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। রোববার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পিএম

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের বেঁচে যাওয়া ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। রোববার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

ধর্মমন্ত্রী জানান, সাশ্রয় হওয়া অর্থ ৪ হাজার ৩৪১ জন ​হাজির ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। বাড়ি ভাড়া সাশ্রয় ও সার্ভিস চার্জ কমার কারণে এই অর্থ ফেরত দেওয়া সম্ভব হয়েছে। ২৩ জন হাজির চিকিৎসা ব্যয় তাদের স্বাস্থ্য বিমার অর্থের চেয়ে বেশি হওয়ায় তারা কোনো টাকা ফেরত পাচ্ছেন না। 

ধর্মমন্ত্রী আরও জানান, সরকারি তিনটি প্যাকেজের ধরণ অনুযায়ী সাশ্রয় হওয়া অর্থ ফেরত পাবেন সরকারি হাজিরা। হজ প্যাকেজ ও আবাসনের ধরন অনুযায়ী হাজিদের ফেরত দেওয়া অর্থের পরিমাণ ভিন্ন হবে। 

আসন্ন ২০২৭ সালের হজের জন্য বিমান ভাড়া আরও কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলেও জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

 

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আজ সোমবার পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। আজ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা জানান তিনি।
অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানের ঘটনায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর ছড়িয়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী বলেছেন, এমন কোনো সিদ্ধান্ত হলে...
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত সংগঠন ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের ডাকা আধা বেলার সড়ক অবরোধ শেষ হয়েছে। শনিবার দুপুর ১২টার পর খাগড়াছড়ি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে যান চলাচল শুরু হয়।
ইয়েমেনের তাইজের পূর্বাঞ্চলে সৌদি সমর্থিত সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে আবারও তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। ইয়েমেনে আল-মাকাত্রায় হামলা চালিয়েছে হুতিরা।
নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা জালিয়াতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আয়োজনে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাবা-ছেলে এবং সকাল সাড়ে ১১টার দিকে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর