ঐকমত্য না হলে ভেস্তে যেতে পারে জুলাই সনদ, আশঙ্কা বিশ্লেষকদের

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১০:২১ এএম

সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক ঐকমত্য না হলে জুলাই সনদ ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। তাঁরা বলছেন, সংবিধান সংস্কারের মতো বিষয়ে দ্বিমতের কারণে, সনদ বাস্তবায়নের পথ এখন অনেকটাই রুদ্ধ। এ নিয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার পাশাপাশি, বিরোধীদের রাজপথ ছেড়ে সংসদে সমাধান খোঁজার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা।

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বিষয়ে সংসদে বিতর্ক কম হয়নি। পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত হয়েছে অধিবেশন। সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের জন্য, গত ২৯ এপ্রিল, বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথমে একে স্বাগত জানালেও, সদস্য সংখ্যার বৈষম্য দেখিয়ে কমিটিতে যোগ দেয়নি বিরোধীরা। এরপর থেকে ঝুলে আছে জুলাই সনদ।

বিএনপি সরকার অক্ষরে অক্ষরে সনদ বাস্তবায়নের কথা বারবার বললেও, তাতে আস্থা রাখেনি বিরোধী জোট। এনিয়ে রাজপথেও নামে তারা। মাঠ উত্তপ্ত না কোরে বিরোধী দলকে সংসদেই সনদ বাস্তবায়নের পথ খোঁজার পরামর্শ বিশেষজ্ঞদের।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাছানাত আলী বলেন, আজ বিএনপি রাষ্ট্র ক্ষমতায়; এগুলোই জুলাই সনদের সুফল। সবাই যে মন খুলে কথা বলতে পারে, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, জুলাই সনদের ফসল। এটাকে জনমানুষের কল্যাণে কাজে লাগাতে যা যা দরকার,রাজনৈতিক দলগুলো সেই পথ খুঁজবে।

এদিকে, সনদ বিষয়ে বর্তমান সরকার অঙ্গীকার বাস্তবায়ন করবে বলে মনে করেন অনেকে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রাজনৈতিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, দেশের অধিকংশ মানুষের এই জুলাই সনদের ওপর আস্থা আছে। কাজেই আমরা চাইব, জনগণও প্রত্যাশা করে; সরকার জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে সংস্কারের যে কাজগুলো আছে; নতুন বাংলাদেশ গঠন করার জন্য সেটাকে এগিয়ে নেবে।

জুলাই সনদ আদেশ অনুসারে, এবার সংসদে উচ্চ ও নিম্নকক্ষ এবং ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথাও ছিল।

জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও বিতর্কের সুযোগ থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার বিকেলে  জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধনে বিশেষ কমিটির সপ্তম বৈঠক শেষে সংবাদ...
বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
নোট অব ডিসেন্ট ছাড়া জুলাই সনদ বাস্তবায়নে সরকার আগ্রহী নয়, জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর