পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে দেখতে চান আসিফ নজরুল?

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ অবস্থায় সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দেখতে চাওয়ার কথা জানিয়েছেন।

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৭:৪৮ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের নতুন রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দেখতে চাওয়ার কথা জানিয়েছেন।

শুক্রবার দেওয়া ওই পোস্টে আসিফ নজরুল লেখেন, তাঁর মতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে একজন যোগ্য ব্যক্তি। শেখ হাসিনার শাসনামলে বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুল দলের নেতৃত্ব দিয়েছেন, নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন। রাজনীতিবিদদের মধ্যে মির্জা ফখরুল একজন ব্যক্তিত্ববান, মধ্যপন্থী (মডারেট), সদাচারী ও সুবক্তা হিসেবে পরিচিত।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের দীর্ঘদিনের বোঝাপড়ার সম্পর্ক রয়েছে। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছেও তিনি সন্তানসম ছিলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি তবে বিএনপিতে রাষ্ট্রপতি পদের জন্য আরও উপযুক্ত ব্যক্তি রয়েছেন বলেও উল্লেখ করেন আসিফ নজরুল। এরপরও সব দিক বিবেচনায় মির্জা ফখরুলই এগিয়ে থাকবেন বলে তাঁর মত।

পোস্টের শেষে তিনি লেখেন, রাজনীতিবিদদের মধ্য থেকে কাউকে রাষ্ট্রপতি করা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই সম্ভবত সেরা প্রার্থী হবেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
গ্যারান্টি ক্লজসহ ফারাক্কা চুক্তি বাস্তবায়ন করে ভারত-বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের অবসান হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর...
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে জানিয়ে সেই চক্র থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা...
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটিতে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। এ ছাড়া বাংলাদেশের ৩৩৮টি...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর